চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজেকে দেড় শতাধিক শিশু হামে আক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 31, মার্চ 2020
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
সাজেকে শিশু হামে আক্রান্ত, স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

?????? ?????? ????? ?????? ?? ?????? ???????? ??? ?????? ????

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের আরো ১১টি গ্রামে নতুন করে দেড় শতাধিক শিশু হামে আক্রান্ত হয়েছে। এরআগে ওই এলাকায় হামে আক্রান্ত হয়ে আট শিশু প্রাণ হারায়।

সাজেক ইউনিয়নের নতুন আক্রান্ত গ্রামগুলো হচ্ছে ভুয়াছড়ি, কজইতলী, কজইছড়ি, শিলছড়ি, লাম্বাবাক, তালকুম্বা, বেতবুনিয়া, শীব পাড়া, বড়ইতলী, সাত নং পাড়া, ডেবাছড়া ও উজানছড়ি। এসব গ্রামে নতুন করে দেড় শতাধিক শিশু হামে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সাত নং পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) দয়াল ত্রিপুরা বলেন, গত ২ দিন থেকে আমার এলাকায় মোট ১৬ জন হাম রোগে আক্রান্ত হয়েছে এবং তারা সকলেই ১-৮ বছরের শিশু। তার মধ্যে একই পরিবারের চারজনও রয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ জানান, আগে থেকেই সেখানে আমাদের দুইটি মেডিকেল টিম কাজ করছে এবং আরো কয়েকটি গ্রামে নতুনভাবে হাম আক্রান্তের খবর পেয়ে আমরা ডাঃ বিষ্ণুপদ দেবনাথের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি চিকিৎসক দল সেখানে পাঠিয়েছি। রোববার থেকেই আক্রান্ত শিশুদের পুরোদমে চিকিৎসা সেবা দেয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলশন চাকমা জানান, হামে আক্রান্ত শিশুদের টিকা দিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল কাজ শুরু করেছে।

এর আগে গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সাজেকে হামে আক্রান্ত হয়ে ৮ শিশু মৃত্যুবরণ করে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে সেখানে সেনাবাহিনীর সমন্বয়ে মেডিক্যাল টিম কাজ শুরু করে এবং গত ২৫ মার্চ বিজিবি ও সেনাবাহিনীর ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য হামে আক্রান্ত ৫ শিশুকে হেলিকপ্টারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তখন খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ইফতেখার আহমদের নেতৃত্বে একটি চিকিৎসক দল হামে আক্রান্ত এলাকা পরিদর্শন করেন। পরে অরুণপাড়াসহ পাঁচটি গ্রামে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও সেবা দেয়া হয়। আক্রান্ত শিশুদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় ঢাকা স্বাস্থ্য অধিদফতরে। সেখানে নমুনা পরীক্ষার পরে হাম শনাক্ত হয়। তবে করোনা ভাইরাস আতঙ্কের পাশাপাশি নতুনভাবে আবারো সাজেকে হামের প্রকোপে উদ্বিগ্ন এলাকাবাসী।

Tags: শিশুহাম
Previous Post

করোনা প্রতিরোধে কানাডার স্বাস্থ্য বিভাগের নজরদারি

Next Post

করোনা নিয়ে প্রথম সিনেমা ‘করোনা’

Next Post
করোনা মহামারীর প্রভাবের মধ্যে মানুষজনের ছবি, ব্যাকগ্রাউন্ডে 'CORONA' লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নিয়ে প্রথম সিনেমা 'করোনা'

একজন পাইলট হেলিকপ্টার টেকঅফের আগে প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোগীদের সাহায্যে আবারও এয়ার অ্যাম্বুলেন্স পাইলট হতে চান প্রিন্স উইলিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT