চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা রোগীদের সাহায্যে আবারও এয়ার অ্যাম্বুলেন্স পাইলট হতে চান প্রিন্স উইলিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 31, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন পাইলট হেলিকপ্টার টেকঅফের আগে প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সাহায্যে এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট হতে চান ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। এক টুইটে এমন বার্তা দিয়েছেন তিনি। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর সূত্রে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী প্রিন্স উইলিয়াম ২০১৪ সাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। তখন ক্যামব্রিজের একটি দাতব্য প্রতিষ্ঠানে জরুরি রোগীদের সেবা দিয়েছিলেন উইলিয়াম।২০১৭ সাল পর্যন্ত এই কাজে নিয়োজিত থাকলেও গত দুই বছর থরে পাইলট হিসেবে কোন দায়িত্ব পালন করেননি উইলিয়াম।

তবে বর্তমানে ব্রিটেনে করোনায় আক্তান্ত হয়েছেন ২২ হাজার ১৪১ জন এবং মারা গেছেন ১ হাজার ৪’শ । এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে করোনা রোগীদের সাহায্যে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন উইলিয়াম।

তবে তিনি এটিও আশঙ্কা করছেন পাইলট হয়ে কাজ করার আগ্রহটি হয়ত বাঁধা পেতে পারে রাজপরিবারের কোন সিদ্ধান্তের কারণে।

Tomorrow’s front page: Prince William wishes to return as an air ambulance pilot to ‘do his bit’ to serve the country in fighting against #coronavirus https://t.co/biB4Pl7PNs pic.twitter.com/kaYiI2KQXb

— The Sun (@TheSun) March 30, 2020

বিশ্বজুড়ে করোনার মহামারির পরিস্থিতিতে নিজেকে আবারও এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট হিসেবে নিয়োজিত করার আগ্রহ যেনো গুরুত্বের সাথে বিবেচনা করা হয় তাও জানিয়েছেন উইলিয়াম।

গত ৩ মার্চ করোনা পরিস্থিতি নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন উইলিয়াম। তিনি সেসময় গিয়েছিলেন আয়ারল্যান্ডে। সেখানে তিনি একটি বিয়ার প্রস্তুতকারক সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলছিলেন।

তাকে বলতে শোনা যায়, ‘উঃ সবাই যা করছে! সবার যেন করোনা হয়েছে, সবাই যেন মরে যাবে! হয়েছে হয়তো সামান্য কাশি! ডিউক ও ডাচেস অব কেমব্রিজ (উইলিয়াম ও তার স্ত্রী) কিন্তু করোনা ছড়াচ্ছেন! আপনারা আমাদের থামাবেন কিনা ভাবুন!’ এই কথার সূত্র ধরেই তিনি ফের যোগ করেন, ‘মিডিয়া একটু বেশিই বাড়াবাড়ি করছে, তাই না?’ পরের দিন, ৪ মার্চ ভিডিওটি রাজপরিবারের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।

Tags: করোনাভাইরাস
Previous Post

করোনা নিয়ে প্রথম সিনেমা ‘করোনা’

Next Post

করোনা নিয়ন্ত্রণে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে: প্রধানমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নিয়ন্ত্রণে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে: প্রধানমন্ত্রী

অ্যালান মেরিলের কালো-সাদা ছবি, গানের জগতের কিংবদন্তি শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মারা গেলেন 'আই লাভ রক অ্যান্ড রোল'খ্যাত অ্যালান মেরিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT