চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা প্রতিরোধে কানাডার স্বাস্থ্য বিভাগের নজরদারি

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:10 পূর্বাহ্ন 31, মার্চ 2020
in আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
কানাডার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা করোনা প্রতিরোধে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় এখন পর্যন্ত ৭৪৪৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৮৯ জন আর সেরে উঠেছেন ১০৯৩ জন। কানাডার সাসকাচুয়ান সিটিতে এই প্রথম দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের দুই জনের বয়স ছিল ৭০।

ঘরে থাকা এবং ব্যক্তিগত দুরত্বে থাকার কারণে কানাডায় করোনা ভাইরাসের সংক্রমণের হার কমছে কি না, চলতি সপ্তাহেই তার ধারণা পাওয়া যাবে বলে কানাডার স্বাস্থ্য বিভাগ আশা করছে ।

কানাডার স্বাস্থ্য বিভাগ করোনা ভাইরাসের গতিবিধির ওপর নজর রাখছে বলে জানিয়েছে সংস্থাটি।

কানাডার চীফ পাবলিক হেল্থ অফিসার ড. থেরেসা ট্যাম রোববার তার নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, অন্টারিও, আলবার্টা এবং কুইবেকের পরিস্থিতির উপর তিনি এবং তার সংস্থা নজর রাখছেন। এই প্রভিন্সগুলোতে কমিউনিটি সংক্রমণের মাধ্যমে করোনার বিস্তৃতি ঘটছে।

তিনি আরও বলেন, বৃটিশ কলম্বিয়ার মতো এই প্রভিন্সগুলোতেও সংক্রমণের হার কমে আসছে কি না, সেটি আমরা দেখার চেষ্টা করছি। এটা মাত্র মার্চের শেষ। কোনো উপসংহারে আসার জন্য এখনি যথাযথ সময় না। কিন্তু ভাইরাসটির গতিবিধি বোঝার জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত শুক্রবার বৃটিশ কলম্বিয়া ঘোষণা করেছে, সামাজিক দুরত্ব এবং নাগরিকরা ঘরে থাকার পর সেখানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২৪ শতাংশ থেকে ১২ শতাংশে নেমে এসেছে। কুইবেকের প্রিমিয়ার সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মনে হচ্ছে কুইবেকে করোনা ভাইরাসের বিস্তৃতির হার কমে আসার লক্ষণ দেখা দিচ্ছে।

অন্যদিকে মঙ্গলবার আলবার্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই দিনে পাঁচজনের নতুন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।এদের মধ্যে দুই জন ক্যালগেরি, দুই জন এডমনটন এবং একজন নর্থ জোনের।

আলবার্টার চীফ মেডিকেল অফিসার ডাক্তার ডিনা হিন স এক ব্রিফিংয়ে বলেছেন, প্রতিটি মৃত্যুই হৃদয়বিদারক এবং একসাথে এতোগুলো মৃত্যু অনেক কষ্টের। তিনি জনসমাগম পরিহার করে ছুটির এই সময়ে পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর পরামর্শ দেন।

Tags: করোনাভাইরাস
Previous Post

খেলোয়াড়দের বেতন কাটার হিড়িক

Next Post

সাজেকে দেড় শতাধিক শিশু হামে আক্রান্ত

Next Post
সাজেকে শিশু হামে আক্রান্ত, স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে দেড় শতাধিক শিশু হামে আক্রান্ত

করোনা মহামারীর প্রভাবের মধ্যে মানুষজনের ছবি, ব্যাকগ্রাউন্ডে 'CORONA' লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নিয়ে প্রথম সিনেমা 'করোনা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT