চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকারী পরিচালকদের জীবন মান উন্নয়নে কাজ করবে ‘ট্যাডোব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 19, জানুয়ারি 2019
in বিনোদন
A A

বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার নাটক সহ সকল অনুষ্ঠান নির্মাণশৈলীর সাথে যুক্ত সহকারী পরিচালকদের জীবন মান উন্নয়নে কাজ করতেই গঠিত হলো ‘টেলিভিশন অ্যাসিসটেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশ। যার সংক্ষেপন ট্যাডোব।

শুক্রবার বিকাল চারটায় এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে টেলিভিশন মাধ্যমে যুক্ত সকল সহকারী পরিচালকদের সংগঠন এর পথচলা শুরু হয়।

সাধারণ সভায় সহকারী পরিচালকদের সাংগঠনিক প্রক্রিয়া চুড়ান্ত করা সহ আহ্বায়ক কমিটির মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্যাডোবের উপদেষ্টা ও ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অনুষ্ঠানের সভাপতি এস এ হক অলিকসহ টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না, সাংগঠনিক সম্পাদক আজম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল এবং ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও সঞ্চালক ফিরোজ খান সহ সকল সহকারী পরিচালকরা। কমিটির সভাপতি হিসেবে জীবন রায় এবং সাধারণ সম্পাদক হিসাবে রাজ্জাক রাজ’কে নির্বাচিত করা হয়। কমিটি গঠনের আগে আহ্বায়ক কমিটি বিগত ২ বছরের অর্থনৈতিক আয় ব্যয় সংক্রান্ত হিসাব তুলে ধরে।

সদস্যদের উপস্থিতি ও সর্ব সম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র পাঠের মাধ্যমে সকলের মতামত গ্রহণ করা হয়।

আহ্বায়ক কমিটির নামের তালিকায় সভাপতি জীবন রায় ছাড়াও আরো যারা আছেন তারা হলেন: সহ-সভাপতি তিনজন- মনসুর আলী বাবলু, মনির হোসেন, এ.আর আকাশ। সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক গাজী (রাজ্জাক রাজ), সহ-সাধারণ সম্পাদক : মাছুম প্রধান, সহ-সাধারণ সম্পাদক: আবুল কালাম আজাদ (অপূর্ব রানা), সাংগঠনিক সম্পাদক: শ্যামল শিশির, অর্থ-সম্পাদক: সজীব মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: ইয়াসিন রহমান সুমন, দপ্তর সম্পাদক: মো. সফিউল বি জিতু, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক: সামছুর আলম সুমন (এস. এ সুমন), আন্তর্জাতিক সম্পাদক: এম. এইচ. রাসেল এবং আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক: ফজলুল সেলিম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আনিসুজ্জামান শামীম, শাহরিয়ার কবির, সকাল আহমেদ সুমন, নূর জবা, দ্বীন ইসলাম সম্রাট, মিজানুর রহমান রাকিব, ফয়সাল আহমেদ, মিশুক মিঠু, শাহিন আলম।

Tags: আহসান হাবীব নাসিমএস এ হক অলিকলিড বিনোদনশহীদুল আলম সাচ্চু
Previous Post

ডি ভিলিয়ার্স আসতেই জয়ে ফিরল রংপুর

Next Post

খরুচের রেকর্ডে আল-আমিনের পাশে রানা

Next Post

খরুচের রেকর্ডে আল-আমিনের পাশে রানা

১৩ ওয়েটার পদে ৭ হাজার আবেদন, বেশির ভাগই স্নাতক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT