চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরুচের রেকর্ডে আল-আমিনের পাশে রানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 19, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে আল-আমিন হোসেনকে ছুঁয়ে ফেললেন মেহেদী হাসান রানা! কোনো কীর্তির জন্য নয় অবশ্য। শনিবার লজ্জার এক রেকর্ডে নাম লিখিয়েছেন সিলেট সিক্সার্সের এ পেসার। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন ৫৭ রান। বিপিএলে এক ম্যাচে খরুচে বোলিংয়ের রেকর্ড যেটি।

চলতি বিপিএলেই সিক্সার্সের পেসার আল-আমিন মিরপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দেন ৫৭ রান। একই দলের দুই সতীর্থ খরুচে রেকর্ডটি ভাগাভাগি করলেন।

জয়ের আশা জাগিয়েও ম্যাচে হেরে গেছে সিলেট। রংপুরের দরকার ছিল ২ ওভারে ২৪ রান। ১৯তম ওভারে এসে এ বাঁহাতি পেসার দিয়ে বসেন ১৯। শেষ ওভারে ৫ রান দরকার পড়লে অলক কাপালির ওভারের প্রথম ৩ বলেই তুলে নেয় রংপুর। ১৯৪ রান তাড়া করে দারুণ এক জয়ের মাধ্যমে হারের বৃত্ত ভাঙে মাশরাফীর দল।

আল-আমিন ও রানার আগে যে রেকর্ডটি সেটি যৌথভাবে ছিল, লঙ্কান অফস্পিনিং অলরাউন্ডার দিলশান মুনাবিরা ও কামরুল ইসলাম রাব্বির। মুনাবিরা তিক্ত রেকর্ডটি করেছিলেন ২০১৫ সালে। ৪ ওভারে দিয়েছিলেন ৫৪ রান। কাকতালীয়ভাবে দলটি ছিল এই সিলেট এবং প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস।

তখন অন্য ফ্র্যাঞ্চাইজি থাকায় নাম ছিল সিলেট সুপার স্টার্স। পঞ্চম বিপিএলে মুনাবিরাকে স্পর্শ করেন রাব্বি। অবিশ্বাস্য হল, এবারও দলের নাম সিলেট সিক্সার্স। প্রতিপক্ষ ছিল রাজশাহী কিংস।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬মেহেদী হাসান রানালিড স্পোর্টস
Previous Post

সহকারী পরিচালকদের জীবন মান উন্নয়নে কাজ করবে ‘ট্যাডোব’

Next Post

১৩ ওয়েটার পদে ৭ হাজার আবেদন, বেশির ভাগই স্নাতক

Next Post

১৩ ওয়েটার পদে ৭ হাজার আবেদন, বেশির ভাগই স্নাতক

বাংলাদেশ

জনবহুল হয়েও দ্রুত উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT