চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ভিলিয়ার্স আসতেই জয়ে ফিরল রংপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 19, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

গেইল, ডি ভিলিয়ার্স, রুশো, হেলস- এই ফ্যান্টাসটিক ফোরকে ঠেকাবে কে? এবারের বিপিএলের ওয়ার্নারের শেষ ম্যাচটা জিতে অধিনায়ককে ফেয়ারওয়েল দিতে পারবেন সতীর্থরা? ওয়ার্নার কী দল জিতিয়ে শেষ ম্যাচটা রাঙাতে পারবেন?

এমন বেশকিছু প্রশ্ন নিয়ে শুরু হয় বিপিএলের ২১তম ম্যাচ। সিলেটে দিনের প্রথম ম্যাচে সেসব প্রশ্নের উত্তর মিলেছে, তবে তা ওয়ার্নারের বিপক্ষেই গেছে। অধিনায়ককে শেষ ম্যাচে জয়ে ফেয়ারওয়েল দিতে পারেনি সতীর্থরা। রানের পাহাড় গড়েও জিততে পারেননি সিলেট। বিগ ফোরের সঙ্গে বাকিদের অংশগ্রহণমূলক পারফরম্যান্সে ৪ উইকেটে জেতে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর।

ডি ভিলিয়ার্স যোগ হওয়ায় এই ম্যাচকে বলা হচ্ছিল সেরা বোলিং লাইনআপের সঙ্গে সেরা ব্যাটিং লাইনআপের ‘যুদ্ধ’। সেই যুদ্ধে ব্যাটিং লাইনআপের জয় হল। টানা তিন হারের পর আবার জয়ে ফিরল রংপুর। বলতে গেলে ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত ডি ভিলিয়ার্স দলে যোগ দেয়ার পর ভাগ্য ঘুরে গেল তাদের। ১৯৪ রানের টার্গেট তাড়া করে রংপুর জিতে যাওয়ায় আসরের অন্যতম সেরা জমজমাট ম্যাচ হয়ে থাকল এটি।

বিশাল টার্গেট তাড়ায় নেমে প্রথমেই ধাক্কা। দুই বলের বেশি টিকতে পারেননি ক্রিস গেইল। সিলেটের পাহাড় টপকাতে গেইলের কাছ থেকে ঝড়ো ইনিংসের আশায় ছিল দল-সমর্থকরা। সেটা হয়নি। মোহাম্মদ ইরফানের বল ফ্লিক করতে গিয়ে লিডিংএজ। বল চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা সাব্বির রহমানের কাছে।

আজকের দিনটা যে সাব্বিরের! ব্যাট হাতে ৮৩ রানের ইনিংস খেলা সাব্বির ফিল্ডিংয়ে পাওয়া প্রথম সুযোগটাও মিস করেননি। ফলে অ্যাকাউন্ট খোলার আগেই সাজঘরে ফিরতে হয় ‘বিগ বস’ গেইলকে।

গেইল ফেরার পর ক্রিজে জোড়া বাধেন বিগ ফোরের অন্য দুই বিদেশি হেলস ও রুশো। তাদের বারবার সুযোগ করে দিচ্ছিলেন সিক্সার্স ফিল্ডাররা। দুজনের তিনটি ক্যাচ ছাড়েন তারা। অবশেষে অলক কাপালি ভাঙেন ৬৩ রানে জুটি। কাপালির বল উঁচু করে খেলতে গিয়ে সীমানার কাছে লিটন দাসে হাতে ক্যাচ দেন হেলস। ২৪ বলে ৩৩ রান করেন ইংলিশ তারকা।

হেলস ফিরে যাওয়ার পর মাঠে আসেন প্রথমবার বিপিএল খেলতে নামা এবি ডি ভিলিয়ার্স। স্বদেশি রুশোর সঙ্গে জুটি বেধে জয়ের পথেই এগোচ্ছিলেন। কিন্তু প্রোটিয়া বাধে ফাটল ধরান তাসকিন আহমেদ।

দুজনকেই ফেরান টাইগার পেসার। সেটিও আবার একই ওভারে। প্রথমে রুশো। পরে ডি ভিলিয়ার্সকে পরিস্কার বোল্ড। ৩৫ বলে নয় চার ও দুই ছক্কায় ৬১ রান করেন রুশো। সমান দুটি করে চার-ছয়ে ২১ বলে ৩৪ রান করেন এবি। দুজনে মিলে করেন গড়েন ৬৭ রানের জুটি।

ফেরার আগে জয়ের ভালো ভিত্তি গড়ে দিয়েছিলেন ডি ভিলিয়ার্স-রুশো। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে বাকি কাজটা শেষ করার চেষ্টা করেছিলেন নাহিদুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।

এই জুটিকে দানা বাধতে দেননি তাসকিন। লংঅফে ওয়ার্নারের হাতে ক্যাচ বানিয়ে ১৪ রান করা মিঠুনকে ফেরান তিনি। নিজের স্পেলের শেষ বলে ১৯ রান নাহিদুলকেও বোল্ড করে উইকেটের হালি পূর্ণ করেন।

নাহিদুল-মিঠুন যেটা পারেননি সেটা শেষে করে দেখান মাশরাফী ও ফরহাদ রেজা। শেষ দুই ওভারে রংপুরের প্রয়োজন হয় ২৪ রানের। তখন ক্রিজে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও ফরহাদ রেজা। ফলে জয়ের আশাই করছিল দল।

মেহেদীর করা ১৯তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন মাশরাফী। দ্বিতীয় বলে এক রান। তৃতীয় বলে আবার বাউন্ডারি মারেন ফরহাদ রেজা। শেষ বলে ছক্কা মেরে শেষ ওভারের জন্য পাঁচ রান রাখেন রেজা। অলক কাপালির করা শেষ ওভারে তিন বল খেলেই ম্যাচ জিতে নেয় রংপুর। চার মেরে ম্যাচ শেষ করেন ফরহাদ।  ৬ বলে দুই চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ১৮ রানে। এক চারে মাশরাফীর অবদান অপরাজিত ৫ রান।

সিলেটের হয়ে ৪২ রানে ৪ উইকেট নেন তাসকিন। একটি উইকেট পান মোহাম্মদ ইরফান ও অলক কাপালি।

এর আগে সাব্বির রহমানের ৮৩ ও নিকোলাস পুরানের ৪৭ রানে ভর করে ১৯৪ রানের ফাইটিং স্কোর গড়ে সিলেট সিক্সার্স।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬রংপুর রাইডার্সলিড স্পোর্টসসিলেট সিক্সার্স
Previous Post

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

Next Post

সহকারী পরিচালকদের জীবন মান উন্নয়নে কাজ করবে ‘ট্যাডোব’

Next Post

সহকারী পরিচালকদের জীবন মান উন্নয়নে কাজ করবে ‘ট্যাডোব’

খরুচের রেকর্ডে আল-আমিনের পাশে রানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT