চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষ পর্যায়ের বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
7:04 অপরাহ্ন 02, মে 2017
in আদালত
A A

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন “সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির” ব্যানারে মঙ্গলবার পাল্টাপালি দুটি সংবাদ সম্মেলন হয়েছে।

আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনের আহ্বানে সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি এবং কার্যনির্বাহী সদস্য মো. হাসিবুর রহমান, মহসিনা আক্তার ও শেখ তাহসিন আলী উপস্থিতে শহীদ শফিউর রহমান মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের হয়।

ঠিক এর একটু পরই ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেন সমিতির সহ-সভাপতি মো. অজি উল্লাহ, সহ-সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরুসহ সমিতির কয়েকজন নেতা।

সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনের আহ্বানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে বলা হয়, দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবী সমিতি ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। জয়নুল আবেদীন বলেন, সম্প্রতি প্রধান বিচারপতির একটি বিশেষ বক্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীর বক্তব্য আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে। বিচার বিভাগ নিয়ে জনমনে কোনো রকম সংশসয় এবং বিভ্রান্তি সৃষ্টি হোক তা আমরা চাই না।

জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে আরো বলেন, ‘দেশে আইনের শাসন বলে কিছু নেই, সুশাসন বলে কিছু নেই, মানবাধিকার বলে কিছু নেই। বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করুক তা প্রশাসন বা অন্য বিভাগগুলো চায় না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই অন্য দেশে প্রধান বিচারপতির প্রকাশ্যে কথা বলার প্রয়োজন হয না, কারণ সেখানে আইনের শাসন আছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আমাদের দেশে সু-শাসন এবং গণতন্ত্রের অভাব রয়েছে এবং স্বাধীনভাবে কাজ করতে পারছে না।’ রাষ্ট্রের আইন বিভাগ সংবিধান সম্মতভাবে আইন প্রণয়ন করছে কিনা, শাসন বিভাগ আইন যথাযথভাবে পালন করছে কিনা, সংবিধানের অভিভাবক হিসেবে সেই সব দেখার এখতিয়ার এবং দায়িত্ব বিচার বিভাগের রয়েছে।’

এর পরেই সমিতির সভাপতি- সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনকে দুঃখজনক, অনভিপ্রেত উল্লেখ করে সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. অজি উল্লাহ তার বক্তব্য তুলে ধরেন। তিনি লিখিত বক্তব্যে দাবি করেন, সমিতির সভাপতি ও সম্পাদক কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই সংবাদ সম্মেলন করেছেন। তাদের ওই সংবাদ সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
তিনি বলেন, সরকারের কেউই বিচার বিভাগের স্বাধীনতা কিংবা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো বক্তব্য দেননি।
সম্প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্যকে টুইস্ট করে তার বিপরীতে প্রতিক্রিয়া দেওয়া আইনজীবী সমিতির দায়িত্বের মধ্যে পড়ে না। সমিতির এই রকম প্রতিক্রিয়া জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং রাষ্ট্রের বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মাঝে বিরাজমান সম্প্রীতির মধ্যে ফাটল ধরাতে পারে।
তবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করলেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে কোনো বিভাজন নেই বলেও দাবি করেন মো. অজি উল্লাহ। তিনি বলেন আইনজীবীদের পেশাগত বিষয়ে তারা এক। কিন্তু রাজনৈতিক সমর্থন নিয়ে সমিতিতে নির্বাচিত হওয়ায় তাদের মাঝে রাজনৈতিক ক্ষেত্রে কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।

Tags: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট বার
Previous Post

শিশুটি আবার তার মা-বাবার মুখ দেখতে পারছে

Next Post

আরেক প্রাইমের জয়রথ থামালেন নাফীস

Next Post
শাহরিয়ার নাফীস

আরেক প্রাইমের জয়রথ থামালেন নাফীস

আমির খান

নাকফুল পরছেন আমির!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT