চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেক প্রাইমের জয়রথ থামালেন নাফীস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 02, মে 2017
in স্পোর্টস
A A
শাহরিয়ার নাফীস

শাহরিয়ার নাফীস

ঢাকা প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকা প্রাইম ব্যাংকের জয়রথ থামিয়েছে প্রাইম দোলেশ্বের। শাহরিয়ার নাফীসের অপরাজিত ৭৮ রানের ইনিংসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে প্রাইম ব্যাংক। ষষ্ঠ ম্যাচে এসে লিগে প্রথম হার দেখল দলটি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের দেয়া ১৮১ রানের লক্ষ্য ৪৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে যায় দোলেশ্বর। ছয় ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।

১৮ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদেই পড়েছিল দোলেশ্বর। তবে তৃতীয় উইকেটে নাফীস ও মার্শাল আইয়ুব ১২৩ রানে জুটি গড়ে জয় সহজ করেন। ৮৫ বলে ৬টি চারের সাহায্যে ৬২ রানের ইনিংস খেলে ফেরেন মার্শাল।

পরে জাকের আলীকে নিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেন নাফীস। এই বাঁহাতি ব্যাটসম্যান ১২৫ বলে ৫টি চার ও ১ ছয়ে ৭৮ রানে অপরাজিত থাকেন। জাকের অপরাজিত থেকে যান ১৭ রানে।

আল-আমিন হোসেন দুটি ও সালমান হোসেন নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ১ বলে আগে মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। জাকির হাসান খেলেন ৫২ রানের ইনিংস। এছাড়া আসিফ আহমেদ ৩৩ ও আরিফুল হক করেন ৩০ রান।

ফরহাদ রেজা ও দেলোয়ার হোসেন নিয়েছেন তিনটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি, চতুরঙা ডি সিলভা ও শরিফউল্লাহ।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগশাহরিয়ার নাফীস
Previous Post

শীর্ষ পর্যায়ের বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Next Post

নাকফুল পরছেন আমির!

Next Post
আমির খান

নাকফুল পরছেন আমির!

FILE PHOTO - Passengers make their way in a security checkpoint at the International JFK airport in New York October 11, 2014. REUTERS/Eduardo Munoz

মার্কিনিদের ইউরোপ ভ্রমণে নতুন সতর্কবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT