চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুটি আবার তার মা-বাবার মুখ দেখতে পারছে

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
6:54 অপরাহ্ন 02, মে 2017
in বাংলাদেশ
A A

এক বছর আগে চোখে ছানি পড়ায় মা-বাবার মুখসহ দুনিয়াটাই অন্ধকার ছিল শিশু আল্পনার কাছে। বাম চোখ অপারেশনের পর আবার দেখতে পাচ্ছে আল্পনা। বাবাকে দেখেই আবদার: বাবা-বাবা কাছে আসো।

আল্পনা হাঁসদা। বয়স মাত্র আড়াই বছর। বছরখানেক হলো চোখে ছানি পড়ে দু্ই চোখে সে কিছুই দেখতে পেতো না। ইসলামিয়া চক্ষু হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা শেষে বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। ফলে এখন দেখতে পারছে আল্পনা।

প্রথম দফা চিকিৎসা শেষে মঙ্গলবার মা-বাবার কোলে চড়ে বাড়ির পথে রওনা হয়েছে সে। আরেক চোখে অপারেশনের জন্য আবার ঢাকায় আসবে সপ্তাহ দুয়েক পর।

মঙ্গলবার আল্পনার বাবা বেটকা হাঁসদা চ্যানেল আই অনলাইনকে  বলেন: আমার মেয়ে এখন দেখতে পাচ্ছে।চলতি মাসের ১৬ তারিখে আবার আরেক চোখের অপারেশন হবে।

হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আল্পনার মা মরিয়ম মুর্মুর বলেন: আমরা গরীব তাই ডাক্তার আমাকে অনেক টাকা মাফ করে দিছে।খুব অল্প টাকায় অপারেশন হয়েছে।

চোখের আলো ফিরে পাবার পর আল্পনার দিন কেমন কাটছে জানতে চাইলে মা মরিয়ম বলেন, নতুন করে সবাইকে দেখে ও খুশী।ছোটাছুটি করছে আর অনেক কথা বলছে।

ইসলামিয়া হাসাপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালের শিশু বিভাগে প্রথম অপারেশন হয় আল্পনার।ডাক্তাররা রুটিন চেক আপ করার পর তাকে বাড়ি যেতে দেওয়া হয়।

চিকিৎসকরা বলছেন, আল্পনার অবস্থা এখন ভাল।১৪ থেকে ১৫ দিন পর তার আরেক চোখেও অপারেশন হবে।

মঙ্গলবার যখন আল্পনাকে নিয়ে বাড়ির উদ্দেশে বেটকা ও মরিয়ম হাসপাতাল ছেড়ে যান তখন তাদের চোখে মুখে ছিল পরিতৃপ্তি আর আনন্দ অশ্রু। দিনমজুর গরীবদেরও যে কোন ঝামেলা ছাড়া সঠিক চিকিৎসা হয় সেটাই যেন বোঝাতে চাচ্ছিলেন তারা।

নওগাঁর পোরসা থানার দোয়াসদিঘি গ্রামের দিনমজুর বেটকা হাঁসদা আর মরিয়ম মুর্মুরের ছোট মেয়ে আল্পনা হাঁসদা। পরিবারে নুন আনতে পান্না ফুরায় অবস্থা। তাদের মেয়েকে ডাক্তার দেখানোর সুযোগ ছিল না। পরবর্তীতে এলাকার সাঁওতাল ছেলে হৈমন্তসহ অন্যদের মাধ্যমে শিশু আল্পনার চিকিৎসার জন্য টাকা তুলে দেওয়া হয়।তাদের মাধ্যমেই রাজধানীর ইসলামিয়া চক্ষু হাসপাতালে আসে তারা।

চোখে অন্ধকার নিয়ে ঢাকায় এসেছিল আল্পনা, ফিরে গেছে চোখের আলোয়।

ছবি: রণ মাহমুদ

Previous Post

শুভাগতর কাছে আশরাফুলদের আরেকটি হার

Next Post

শীর্ষ পর্যায়ের বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Next Post

শীর্ষ পর্যায়ের বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শাহরিয়ার নাফীস

আরেক প্রাইমের জয়রথ থামালেন নাফীস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT