চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-নাঈমের খবর নেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 23, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মোহাম্মদ সামির বলে মাথায় আঘাত পাওয়া লিটন দাস ও নাঈম হাসানকে নিয়ে যেতে হয় হাসপাতালে। রাতে অবশ্য দু’জনে আবার ইডেনের ড্রেসিংরুমে ফিরে আসেন। ততক্ষণে দ্বিতীয় দফার অনুষ্ঠানে যোগ দিতে হোটেল থেকে ইডেনে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরে আহত ক্রিকেটারদের খবরও নেন তিনি।

দিনের খেলা শেষ হওয়ার পর শেখ হাসিনা ও মমতা ব্যানার্জীকে মাঠের মাঝখানের মঞ্চে দেয়া হয় জমকালো সংবর্ধনা।

শেখ হাসিনা নিজেই দুই আহত ক্রিকেটারকে ডেকে পাঠান নিজ বক্সে। লিটন আর নাঈম সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। চোট গুরুতর নয় বলে আশ্বস্ত করা হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সকলে মুগ্ধ হন সেসময়।

বাংলাদেশকে মুগ্ধ করতে পারতেন আরও একজন। পেসার ইবাদত হোসেন। সিলেটের বছর ২৫’র যুবকের ঝুলিতে গোলাপি বলে রোহিত শর্মা আর চেতেশ্বর পূজারার উইকেট। তারপরই যেটা করেন, তাতেই ইডেনে ইবাদতকে নিয়ে আলোচনা। আসলে আউট করে স্যালুটের ভঙ্গিতে ইবাদতের সেলিব্রেশন নিয়েই মৃদু গুঞ্জন। কেন এই সেলিব্রেশন?

এ ধরনের সেলিব্রেশন করতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেলকে। তিনি এক সময় কাজ করতেন সেনাবাহিনীতে। ইবাদতও বাংলাদেশের বিমান বিভাগের কর্মী। তাই ঘরোয়া বা আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো রকম আউটের পরই স্যালুট দিয়ে সেলিব্রেশন করা তার স্টাইল।

Tags: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
Previous Post

গাবতলী বাস টার্মিনালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

Next Post

জনপ্রিয় গানে আর্কের দুই ঘন্টা!

Next Post

জনপ্রিয় গানে আর্কের দুই ঘন্টা!

দুর্নীতির টাকায় চাকচিক্য থাকলেও সম্মান পাওয়া যায় না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT