চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির টাকায় চাকচিক্য থাকলেও সম্মান পাওয়া যায় না: প্রধানমন্ত্রী

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
2:22 অপরাহ্ন 23, নভেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

দুর্নীতির টাকায় জৌলুস-চাকচিক্য থাকলেও সম্মান পাওয়া যায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: এ টাকা দিয়ে হয়তো জৌলুস বাড়াতে পারে, চাকচিক্য বাড়াতে পারে; আন্তর্জাতিক বড় বড় ব্রান্ডের জিনিস পরতে পারে। কিন্তু তাতে সম্মান পাওয়া যায় না।

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭ম কংগ্রেস উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: আমাদের সকলকে এ কথাটাই মনে রাখতে হবে ভোগে নয় ত্যাগই মহত্ব। ভোগে নয় ত্যাগেই সুখ। কতোটুকু মানুষের জন্য করতে পারলাম সেটাই হবে একজন রাজনীতিবিদের চিন্তা।  আমাদের যুব সমাজকে আমরা সেভাবেই গড়ে তুলতে চাই। মাদক সন্ত্রাস দুর্নীতি এগুলো থেকে দূরে থাকতে হবে। নিজে কি পেয়েছি কি পেলাম এই চিন্তা না করে, সাধারণ মানুষের জন্য কতোটুকু করতে পারলাম এই চিন্তা থেকে যারা রাজনীতি করে তারাই সফল হতে পারে।

তিনি আরও বলেন: তবে দুর্নীতি করে টাকা বানাতে পারে, চাঁদাবাজী সন্ত্রাসী করে অনেক টাকা বানাতে পারে। এ টাকা দিয়ে হয়তো জৌলুস বাড়তে পারে, চাকচিক্য বাড়াতে পারে; আন্তর্জাতিক বড় বড় ব্রান্ডের জিনিস পরতে পারে। কিন্তু তাতে সম্মান পাওয়া যায় না। হয়তো মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখতে পারে, কিন্তু সম্মান পাওয়া যায় না। ভোগের মধ্যদিয়ে আত্মতুষ্টি পাওয়া যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না।

এসময় বিএনপির সাজাপ্রাপ্ত চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন: বিএনপি নেত্রী যিনি এতিমের টাকা আত্মসাৎ করে দুর্নীতির দায়ে কারাগারে আজ বিএনপি নেতারা তার তুলনা করে নেলসেল মেন্ডেলার সঙ্গে। কার সঙ্গে কার তুলনা। এতে আমি মনে করি নেলসেন মেন্ডেলাকে অপমান করা হচ্ছে। কারণ নেলসেল মেন্ডেলা তার জাতির স্বাধীনতার সংগ্রাম করে কারাগারে ছিলেন। দুর্নীতি করে কারাগারে যান নাই। 

যোগ করেন: এমন একজন নিকৃষ্ট ব্যক্তি, যিনি ক্ষমতায় থাকতে বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাম মাধ্যমে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। দুর্নীতিই ছিলো যাদের নীতি। যার ছেলে দশ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় ষড়যন্ত্র এবং মানিলন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত, তার তুলনা এমন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তির সঙ্গে কারা করে এটাই আমার প্রশ্ন।

যুবলীগের যেন বদনাম না হয়। যুবলীগে যারাই নেতৃত্বে আসুক না কেন, তারা যেন আদর্শ নিয়ে চলে সেই আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি দুর্নীতি যেই করুক তাকে আইনের আওতায় আনা এবং চলমান শুদ্ধি অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দেশের কল্যাণে কাজ করতে যুবনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

Tags: প্রধানমন্ত্রীযুবলীগশেখ হাসিনা
Previous Post

জনপ্রিয় গানে আর্কের দুই ঘন্টা!

Next Post

অজিদের রান চাপায় পাকিস্তানের দমবন্ধ

Next Post

অজিদের রান চাপায় পাকিস্তানের দমবন্ধ

বিগ ব্যাং-বিস্ফোরণ-শক্তিশালী

বিগ ব্যাংয়ের পর মহাবিশ্বের সবচেয়ে বড় বিস্ফোরণ দেখলেন বিজ্ঞানীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT