চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় গানে আর্কের দুই ঘন্টা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 23, নভেম্বর 2019
in বিনোদন
A A

ক’দিন আগেই জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্ক’-এর হাসান জানিয়েছিলেন, ‘এবার আর থামছি না’! সে কথারই যেন প্রতিফলন হচ্ছে এই ব্যান্ডটির সাম্প্রতিক কার্যক্রম দেখে। নিয়মিত স্টেজে ও টেলিভিশনেও গাইতে দেখা যাচ্ছে দলটিকে।

তারই ধারাবাহিকতায় রবিবার চ্যানেল আইয়ের নিয়মিত গানের অনুষ্ঠান ‘আমার যত গান’-এ গাইতে দেখা যাবে ‘আর্ক’কে। এদিন টানা দুই ঘন্টা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা।

চ্যানেল আই স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে। এ বিষয়ে অনুষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা বলেন, দু’ঘন্টাব্যাপী অনুষ্ঠানটিতে ব্যান্ড আর্ক-এর সদস্যরা তাদের তুমুল জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন। তিনি জানান, আসছে ১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য ‘ব্যান্ড ফেস্ট’-এও এবার পারফর্ম করবে ‘আর্ক’।

মাঝখানে রীতিমত থমকে গিয়েছিলো জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্ক’-এর কার্যক্রম। হাসান কয়েক দফা চেষ্টা করেছেন ‘আর্ক’-কে জাগিয়ে তুলতে। মাঝে কয়েক দফা শুরু করে থেমেও যান। তবে সম্প্রতি দলে যোগ দের ‘বাংলা’ ব্যান্ডের বুনো, যার ফলে নতুন উদ্যোমে শুরু করেছে আর্ক।

নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই ব্যান্ড নতুন লাইনআপে সম্প্রতি আবার সচল হলো। দলটির নতুন লাইনআপে আছেন- হাসান (ভোকাল), টিংকু আজিজুর রহমান (কিবোর্ড), এস আই সুমন (গিটার), বেজ গিটার (বুনো) ও জিমি (ড্রামস)।

Tags: অনন্যা রুমাআমার যত গানআর্কলিড বিনোদনহাসান
Previous Post

লিটন-নাঈমের খবর নেন প্রধানমন্ত্রী

Next Post

দুর্নীতির টাকায় চাকচিক্য থাকলেও সম্মান পাওয়া যায় না: প্রধানমন্ত্রী

Next Post

দুর্নীতির টাকায় চাকচিক্য থাকলেও সম্মান পাওয়া যায় না: প্রধানমন্ত্রী

অজিদের রান চাপায় পাকিস্তানের দমবন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT