চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ত পরীক্ষার কিছু অজানা তথ্য

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
5:06 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2017
in স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শরীর কিছুটা অসুস্থ হলে অনেক চিকিৎসকই রক্ত পরীক্ষা করাতে দেন। কারণ রক্তের নমুনা থেকেই জানা যায় রোগের অনেক কিছু। ইনফেকশন, হার্ট সমস্যা, কিডনির সমস্যা, জন্ডিস, থাইরয়েড, এমনকি ক্যান্সারও সনাক্ত করা যায় রক্ত পরীক্ষার মাধ্যমে। কিন্তু এই রক্ত পরীক্ষার বেশ কিছু বিষয় আমাদের অজানা। এমনকি চিকিৎসকরাও বলেন না এগুলো।

জেনে নিন রক্ত পরীক্ষার কিছু অজানা তথ্য সম্পর্কে।

নারী ও পুরুষ পার্থক্য
রক্ত পরীক্ষার রেজাল্টে নারী ও পুরুষের মাঝে পার্থক্য থাকে। পুরুষের ক্ষেত্রে যেটাকে স্বাভাবিক মাত্রা ধরা হয়, সেটা নারীর ক্ষেত্রে নাও হতে পারে। উদাহরণ স্বরূপ পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হলো ১৩.৮ থেকে ১৭.২। নারীর ক্ষেত্রে তা হলো ১২.১ থেকে ১৫.১।

বয়স অনুযায়ী পার্থক্য
রক্ত পরীক্ষার ফলাফলে বয়সের কারণেও পার্থক্য দেখা যায়। অর্থাৎ বেশ কিছু পরীক্ষায় ‘স্বাভাবিক মাত্রা’ নির্ধারণ করা হয় রোগীর বয়স মেপে। রক্তের পরীক্ষার মতোই রক্তচাপও বয়সের সাথে হেরফের হয়। তবে এলডিএল কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা বয়স মেপে নির্ধারণ করা হয় না। সব বয়সেই এই পরীক্ষার ফলাফল ১০০ এমজি/ডিএল এর নিচে থাকলে সেটাকে স্বাভাবিক ধরা হয়।

পজিটিভ রেজাল্ট সব ক্ষেত্রে ভাল নয়
রক্ত পরীক্ষার রেজাল্টে ‘পজিটিভ’ মানেই মানেই সব সময় ভাল নয়। এইচআইভি, হেপাটাইটিস সি-সহ বেশ কিছু জটিল রোগের রেজাল্ট ‘পজেটিভ’ আসলে বুঝতে হয় রোগী সেই রোগে আক্রান্ত। অর্থাৎ রোগীর শরীরে ওই রোগের জীবাণু পাওয়া গেছে। এসব ক্ষেত্রে ‘নেগেটিভ’ দেখলেই বরং নিশ্চিন্ত থাকা যায়।

রিপোর্ট সঠিক নাও হতে পারে
রক্ত পরীক্ষার রিপোর্ট ভুলও হতে পারে। বিশেষ করে এইচআইভির ক্ষেত্রে এমনটা বেশি হয়। এইচআইভি টেস্ট করা হয় রক্তের অ্যান্টিবডির পরিমাণের ওপর নির্ভর করে। রোগীর শরীরে যদি রিউমেটয়েড আথরাইটিসের সমস্যা থাকে সেক্ষেত্রেও অ্যান্টিবডি অনেক কমে যেতে পারে এবং এইচআইভি জীবাণু না থাকা সত্ত্বেও রেজাল্ট ‘পজিটিভ’ আসতে পারে।

টাইমস অব ইন্ডিয়া।

Tags: রক্ত পরীক্ষা
Previous Post

বেতন না পেয়ে ম্যানেজারকে খুন করে মোশারফ

Next Post

কঙ্গনার ব্যাপারে হৃতিককে সাবধান করলেন রাকেশ রোশন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনার ব্যাপারে হৃতিককে সাবধান করলেন রাকেশ রোশন

শাকিব খান ভিনদেশি সুন্দরীদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনদেশি সুন্দরীদের ভিড়ে শাকিব খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT