কঙ্গনা রনৌত কিছুদিন ধরেই আবার বেশ আলোচিত হচ্ছেন। আর তার কারণ হলো হঠাৎ করেই আবারও হৃতিকের সঙ্গে সম্পর্ক এবং বলিউডের আরও কয়েকজন পুরুষকে নিয়ে তিনি বিতর্ক সৃষ্টি করছেন। তাই রাকেশ রোশন ছেলে হৃতিককে কঙ্গনার কোনো বক্তব্যে প্রতিক্রিয়া দেখাতে নিষেধ করে দিয়েছেন এবং এই ব্যাপারে সাবধান থাকতে বলেছেন।
এ প্রসঙ্গে রাকেশ রোশনের কাছের এক সূত্র জানিয়েছেন, টুইটার সাংবাদিকতার যুগে তারকা এবং নির্মাতারা তাদের হতাশা এবং রাগের প্রকাশ হিসেবে টুইটারকে বেছে নিচ্ছেন। আর সেটা থেকেই মিডিয়াতে রসালো খবর তৈরি হচ্ছে। তাই রাকেশ রোশন এ ব্যাপারে হৃতিককে সাবধান করে দিয়েছেন এবং কোনো প্রতিক্রিয়া দেখাতে নিষেধ করে দিয়েছেন। তিনি চান না হৃতিক আবারও কোনো বিতর্কে জড়াক।
হৃতিকের আইনজীবীও এই ব্যাপারে হৃতিককে সতর্ক করেছেন। এমনকি কোনো ইভেন্টে কঙ্গনা কিংবা করণ জোহরের সঙ্গে কঙ্গনার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে সেটাও এড়িয়ে যেতে বলেছেন তিনি। সব ধরণের বিতর্ক থেকে হৃতিককে দূরে রাখার চেষ্টা করছেন তারা। ডেকান ক্রনিকল।









