চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন না পেয়ে ম্যানেজারকে খুন করে মোশারফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2017
in অপরাধ
A A
নিরাপত্তা বাহিনী মোশারফের বাড়িতে তদন্তের জন্য প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পুরান ঢাকার বংশালে হোটেল আরাফাত এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার আনোয়ার হোসেনকে (৩৫) মাসিক বেতনের সম্পূর্ণ টাকা না পেয়ে আক্রোশের বশে তাকে হত্যা করে একই হোটেলের কর্মচারী মোশারফ।

শনিবার ঢাকা মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের কোতয়ালী জোনাল টিম আরাফাত হোটেলের ম্যানেজার হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেন ।

গ্রেফতারকৃতের নাম-মোঃ মোশারফ হোসেন ওরফে মোশারফ করিম। এ সময় তার কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত ২টি মোবাইল ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আবদুল বাতেন বলেন, শনিবার ভোলার লালমোহন থানার লর্ড হার্ডিঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায় যে, তার মাসিক বেতনের সম্পূর্ণ টাকা ম্যানেজারের কাছ থেকে না পেয়ে আক্রোশে তাকে হত্যা করে মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

আব্দুল বাতেন বলেন, ঈদের ১৫/২০ দিন আগে রাজধানীর বংশাল এলাকায় হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টে কাজ শুরু করেন মোশাররফ। কিন্তু ঈদের আগেই বেতন পরিশোধের জন্য চাপ দেওয়া শুরু করেন তিনি। তাৎক্ষণিকভাবে পুরো টাকা না দিলেও তাকে দুই হাজার টাকা দেয় হোটেল কর্তৃপক্ষ। গত ২৫ আগস্ট ঘটনার রাতে হোটেলের নিচের কক্ষে ম্যানেজার ঘুমাচ্ছিলেন এবং দ্বিতীয় তলায় ছিলেন ৪/৫ জন কর্মচারি। এদের মধ্যে একজন রাত ২/৩টার দিকে এসে লোহা দিয়ে ম্যানেজারের মাথায় আঘাত করে। পরবর্তীতে সবজি কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

অস্ত্র, মোবাইল ফোন ও টাকা পয়সা দেখানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটনার পর অন্য কর্মচারীরা হোটেলে অবস্থান করলেও মোশাররফকে পাওয়া যাচ্ছিল না। তার ঠিকানাও হোটেল কর্তৃপক্ষের কাছে ছিল না। পরবর্তীতে নারায়ণগঞ্জে মোশাররফের আগের কর্মস্থলে খোঁজ নেওয়া হয়। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। তবে তার পাশের বাড়ির একজনকে পাওয়া যায়। তার মাধ্যমে পরবর্তীতে আসামিকে গ্রেফতার করা হয়।

২৫ আগস্ট দিবাগত রাতে রাজধানীর বংশালে হোটেল আরাফাত এন্ড রেস্টুরেন্ট এর ম্যানেজার আনোয়ার হোসেনকে আসামী মাথায় আঘাত করে ও গলা কেটে হত্যা করা হয়। আসামী হোটেল আরাফাত এন্ড রেস্টুরেন্টের একজন কর্মচারী ছিল।

Previous Post

শরণার্থী বিষয়ে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

Next Post

রক্ত পরীক্ষার কিছু অজানা তথ্য

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রক্ত পরীক্ষার কিছু অজানা তথ্য

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনার ব্যাপারে হৃতিককে সাবধান করলেন রাকেশ রোশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT