চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের আইপিএলে সালমার সঙ্গী সুপ্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 12, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি নারী ক্রিকেটার সুপ্তা আইপিএলে সালমার সঙ্গী হিসেবে দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত ভারতের ‘উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে’র খেলোয়াড় তালিকায় বাংলাদেশ থেকে ছিলেন শুধু সালমা খাতুন। এবার জানা গেল নারী দলের আরেক তারকা শারমিন আক্তার সুপ্তাকেও চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিয়েছে দুই খেলোয়াড়কেই। বিসিবির উইমেন্স উইং ম্যানেজার তৌহিদ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বললেন সেকথাই।

‘সুপ্তাও যাচ্ছে। তাদের দল চূড়ান্ত করবেন আয়োজকরাই। তারা দুজন যাচ্ছেন এটি নিশ্চিত। সব ঠিক থাকলে ১৬ কিংবা ১৭ মে তারা দেশ ছাড়বেন। মিরপুরে তাদের অনুশীলনের সুযোগ করে দেয়া হয়েছে।’

আগের আসরে বাংলাদেশ থেকে সুযোগ পান পেসার জাহানারা আলম ও অফস্পিনিং অলরাউন্ডার সালমা। ব্যাটার হিসেবে সুপ্তাই প্রথম যিনি বিদেশি লিগে সুযোগ পেলেন। নিউজিল্যান্ডে গত ওয়ানডে বিশ্বকাপে দারুণ ব্যাটিং করেছেন টাইগ্রেসদের টপঅর্ডার ব্যাটার।

আগামী ২৩ থেকে ২৮ মে ভারতের পুনেতে হবে উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসর। অংশ নিচ্ছে যথারীতি তিনটি দল- সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি। ছেলেদের আইপিএলের প্লে-অফের আগের বিরতির মাঝে হবে ফাইনালসহ চার ম্যাচের আসরটি।

সালমা গতবার খেলেছেন ট্রেইলব্লেজার্সের হয়ে, জাহানারার ঠিকানা ছিল ভেলোসিটি। টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে ডাক পেয়েছিলেন জাহানারা। পরেরবার ডাক পান সালমা। এবার জাহানারা সুযোগ না পেলেও সবশেষ নারী বিশ্বকাপে ঝলক দেখানো সালমাকে আরেকদফা ডেকে নিয়েছে বিসিসিআই। দলগুলোর স্কোয়াড এখনো ঘোষণা করেনি আয়োজকরা।

Tags: মেয়েদের আইপিএলমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টসসালমা খাতুন
Previous Post

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ উত্তরের বর্ধিত সভা

Next Post

সরকারের পদত্যাগের আগে নির্বাচন নয়: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল সরকার পতনের আগে নির্বাচন নয় বলে ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পদত্যাগের আগে নির্বাচন নয়: মির্জা ফখরুল

সহকর্মীরা একসাথে হাসি ও উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সহকর্মীদের পাশে পেয়ে মন ভরলো সিয়ামের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT