চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ উত্তরের বর্ধিত সভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 12, মে 2022
in রাজনীতি
A A
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের নেওয়া কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ মহানগর যুবলীগ কার্যালয়ে শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, এদেশের স্বাধীনতা বিরোধী ঘাতকচক্র, বিপথগামী কিছু সেনার সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। অবৈধভাবে ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা, দেশপ্রেমিক অনেক সৈনিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। তিনি জামাতকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। স্বাধীনতা বিরোধী রাজাকারদের মন্ত্রীত্ব দিয়েছে, তাদের গাড়ীতে জাতীয় পতাকা দিয়ে এদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছেন। জিয়াউর রহমান এদেশের যুবসমাজকে মাদক আর অস্ত্র দিয়ে ধ্বংস করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সন্ত্রাসী ক্যাডাররা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণতন্ত্র, মানবাধিকার ভূলণ্ঠিত হয়েছিল। সেই সময়ে আলোর ঝলকানি হয়ে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

তিনি আরও বলেন, দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করে ফিরিয়ে এনেছেন গণতন্ত্র, মানবাধিকার, দাঁড়িয়েছেন নিপীড়িত শোষিত-বঞ্চিত মানুষের পাশে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের অগ্রযাত্রায়। তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-১৭ মে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের গৃহীত কর্মসূচি সফল করবেন। জামাত-বিএনপি দেশকে নিয়ে নানা মুখী ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে আমরা রাজপথে শক্ত অবস্থানে থাকবো।

সভায় সভাপতিত্ব করেন-ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সঞ্চালনা করেন-যুগ্ম-সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু।

Tags: যুবলীগ
Previous Post

পিতার পদাঙ্ক অনুসরণ করা ১০ ফুটবলারের গল্প

Next Post

মেয়েদের আইপিএলে সালমার সঙ্গী সুপ্তা

Next Post
বাংলাদেশি নারী ক্রিকেটার সুপ্তা আইপিএলে সালমার সঙ্গী হিসেবে দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের আইপিএলে সালমার সঙ্গী সুপ্তা

মির্জা ফখরুল সরকার পতনের আগে নির্বাচন নয় বলে ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পদত্যাগের আগে নির্বাচন নয়: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT