চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীদের পাশে পেয়ে মন ভরলো সিয়ামের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 12, মে 2022
in বিনোদন
A A
সহকর্মীরা একসাথে হাসি ও উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক সিয়াম আহমদকে অনুপ্রেরণা দিতে তার ঈদের সিনেমা ‘শান’ দেখলো মুক্তির অপেক্ষায় থাকা ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ সিনেমার টিম। বুধবার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘শান’ ছবির পরিচালক, প্রযোজক ও নায়কের সাথে বসে সিনেমাটি উপভোগ করেন তারা।

এই আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন সিনেমা দুটির পরিচালক দীপংকর দীপন। শান ছবির প্রযোজক, গল্পকার আজাদ খান, পরিচালক এম এ রাহিম, চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা এবং চিত্রনায়ক সিয়াম আহমেদ উপস্থিত ছিলেন এ সময়।

এছাড়াও অন্তর্জাল ছবির প্রযোজক আরেফিন রুম্মন, শাহ আমীর খসরু, নায়ক এবিএম সুমন, নায়িকা সুনেরাহ বিনতে কামাল, মাশরুর এনান এবং দুই সিনেমার আরও অনেক কলাকুশলীগণ উপস্থিত ছিলেন।

অন্য সিনেমার কলাকুশলীদের পাশে পেয়ে ভীষণ অনুপ্রাণিত হয়েছেন সিয়াম। তিনি বলেন, ‘এভাবে যদি আমাদের সহকর্মীরা অনুপ্রেরণা দিতে আসেন তাহলে আমাদের মনটা ভরে যায়, বুকের সাহস অনেকখানি বেশি হয়ে যায়। আমি খুব খুশী হয়েছি।’

‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ এর পরিচালক দীপংকর দীপন বলেন, ‘শান’ ছবির সিয়ামকে অনুপ্রেরণা দিতে আমাদের এই আয়োজন। ‘অন্তর্জাল’ সিনেমার প্রযোজক আরেফিন রুম্মন বলেন, শান এর প্রশংসা শুনেছি। হলে সিয়ামের সাথে সিনেমা উপভোগ করে বুঝলাম দর্শক সিয়ামকে কতটা পছন্দ করে। সিয়ামকে আমাদের সিনেমা দর্শক আরেকটি ভিন্ন রুপে দেখবে, সেটিও দর্শকদের কাছে ভাল লাগবে এই প্রত্যাশা করি। সিয়ামকে অভিনন্দন জানানোর জন্য আমাদের এই আয়োজন।

শানের পরিচালক এম রাহিম বলেন, এ পর্যন্ত আমরাই সবাইকে দাওয়াত দিয়েছি শানের বিভিন্ন আয়োজনে। দীপন দাদা যখন আমার ছবি দেখতে আমাকেই দাওয়াত দিল, তখন আমার অন্যরকম একটা আনন্দ হয়েছে। এই আয়োজন একটি খুব ভাল উদাহরণ। আমি এই চর্চা বজায় রাখতে চেষ্টা করবো। অপারেশন সুন্দরবন ও অন্তর্জাল দেখার জন্য আমি অপেক্ষা করে আছি। এই দুটো সিনেমার সফলতা কামনা করছি।

পরিচালক দীপংকর দীপন জানান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বর্তমানে দেশের বাইরে থাকায় এই আয়োজনে যোগ দিতে পারেননি, তবে সিয়ামকে তারা শান-এর জন্য অভিনন্দন জানিয়েছেন।

‘অপারেশন সুন্দরবন’ আগামী কোরবানীর ঈদে এবং ‘অন্তর্জাল’ আগামী ডিসেম্বরে শুভ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে সিয়াম সুন্দরবন স্কোয়াডের প্রধান কমান্ডো মেজর সায়েমের চরিত্রে এবং অন্তর্জালে সিয়াম তরুণ প্রোগ্রামার এর চরিত্রে অভিনয় করছেন। একটিতে সিয়ামের বিপরীতে নুসরাত ফারিয়া, আরেকটিতে আছেন সুনেরাহ বিনতে কামাল।

Tags: অপারেশন সুন্দরবনদীপংকর দীপননুসরাত ফারিয়ালিড বিনোদনশানসিয়াম আহমেদসুনেরাহ বিনতে কামাল
Previous Post

সরকারের পদত্যাগের আগে নির্বাচন নয়: মির্জা ফখরুল

Next Post

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ হকির খেলোয়াড়রা সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

অনলাইন বৈঠকে স্বাস্থ্য খাতের বাজেটের বরাদ্দ নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের বড় অংশ প্রাথমিক স্বাস্থ্যসেবায় দেয়ার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT