চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বার্সা ছাড়া হবে ‘ইতিহাসের বড় বিশ্বাসঘাতকতা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
মেসির নাম ও নম্বর সহ বার্সা ফুটবল জার্সি প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই কৈশোরে পা পড়েছিল বার্সেলোনায়। পরে একে একে ন্যু ক্যাম্পে পার করেছেন ২০টি বছর। বার্সা এবং মেসি, দুই নাম কখনো আলাদা হবে কিনা তা নিয়ে একটা সময় বাজী ধরতেও দ্বিতীয়বার ভাবত মানুষ। সবাই ভাবতেন প্রিয় ক্লাবেই ফুটবল ক্যারিয়ার শেষ করবেন আর্জেন্টাইন মহাতারকা।

সবাইকে অবাক করে সেই মেসিই বার্সা থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রিয় ক্লাব যেন ক্রমেই ‘অপ্রিয়’ হয়ে উঠেছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের কাছে।

ব্যুরোফ্যাক্সের মাধ্যমে গত ২০ আগস্ট মেসির বার্সা ছাড়ার ইচ্ছার কথা ঘোষণার পর কাঁপুনি লেগেছে ফুটবল বিশ্বে। বেশিরভাগই মনে করছেন এরচেয়ে ভালো বিদায় প্রাপ্য ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের।

সবাই আবার ওই দলে নন। স্প্যানিশ সাংবাদিক এডু আগুয়েরো যেমন বলছেন, মেসি বার্সা ছাড়লে সেটা হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।

স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম ‘এল চিরিংগুইতা দে ইয়ুগোনেস’তে আগুয়েরো বলেছেন, ‘আমার কাছে মেসির বার্সেলোনা ছাড়া হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।’

‘বার্সা ভক্তদের এটা প্রাপ্য নয়। মেসি সবাইকে ফাঁকি দিচ্ছে। এখন মেসির উচিৎ হবে একটা সংবাদ সম্মেলন করা এবং সবাইকে বলা ‘‘আমি কোথাও যাবো না, কারণ এখানে আমার অনেক স্মৃতি আছে।’’ মেসি তখনই যাচ্ছে যখন বার্সার নৌকা ডুবতে বসেছে। তার এখন মোটেও ক্লাব ছাড়া উচিৎ নয়।’

Tags: ন্যু-ক্যাম্পবার্তেমেউবার্সাবার্সেলোনামেসিমেসির দলবদলম্যানচেস্টার সিটিলা লিগালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

এশিয়ার ‘সেরা ড্রামা’ দীপের ‘ইনভিজিবল স্টোরিজ’

Next Post

প্রযোজক হিসেবেও সফল শাহরুখ

Next Post
চ্যানেল আই অনলাইন এর সিনেমা ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযোজক হিসেবেও সফল শাহরুখ

বিজনেস পেশাদার মোহাম্মদ কায়সার হামিদ হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডি ফিন্যান্সের সিইও হলেন মোহাম্মদ কায়সার হামিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT