চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজক হিসেবেও সফল শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সিনেমা ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে রয়েছেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। সর্বশেষ যে কয়টি ছবিতে অভিনয় করেছেন, তার সবগুলোই ফ্লপ! অভিনয় ক্যারিয়ারে অনেকেই তার শেষ দেখছেন! তবে এসবে পাত্তা দিচ্ছেন না এই তারকা। বরং নিজেই কিছুদিনের জন্য গেলেন স্বেচ্ছা বিরতিতে!

তবে বসে নেই শাহরুখ। অভিনয় না করলেও তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট থেকে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। নিয়মিত কন্টেন্ট আসছে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। সামনে থেকে যার নেতৃত্ব দিচ্ছেন শাহরুখ নিজেই।

বছর দুয়েক ধরেই একের পর এক সিনেমা, ওয়েব সিরিজের প্রোডাকশনের কাজ করে যাচ্ছে শাহরুখের এই প্রযোজনা প্রতিষ্ঠান। যার মধ্যে উল্লেখযোগ্য হলো অমিতাভ বচ্চন অভিনীত ‘বাদলা’, সঞ্জয় মিশ্রার ‘কামিয়াব’সহ ববি দেওল অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ‘ক্লাস অব ৮৩’-এর মত বেশ কিছু সিনেমা। এছাড়াও ‘বার্ড অব ব্লাড’ ও ‘বিটাল’ নামেও দুটি ওয়েব সিরিজ উন্মোচন করেছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

শোনা যাচ্ছে, আরও একটি প্রকল্প হাতে পেয়েছেন রেড চিলিস এন্টারটেইনমেন্ট। যে প্রকল্পে অর্জুন কাপুরের অভিনয় করা নিয়ে বেশ গুঞ্জন উঠেছে। প্রকল্পটি মূলত মুজাফফরপুরের আশ্রয়স্থলে নির্যাতন মামলা অবলম্বনে। তবে ছবিটিতে অর্জুন কাপুরের অভিনয়ের বিষয়টি নিয়ে অফিসিয়াল কোন ঘোষণা এখনো আসেনি।

তবে ধারণা করা হচ্ছে, শিগগির এই প্রজেক্ট সহ আরো কিছু নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন শাহরুখ। আর এই সবগুলো প্রজেক্ট এর জন্য নেটফ্লিক্সকেই দারুণ প্লাটফর্ম হিসেবে পাশে পাচ্ছেন বলিউডের এই বাদশা। প্রযোজনায় সফলতা দেখানোর পাশাপাশি একই সঙ্গে নিজের অভিনয়ে ফেরার বিষয়টিও চূড়ান্ত হবে এবছরই।

Tags: অর্জুন কাপুরপ্রযোজকরেড চিলিসশাহরুখ খানসফল
Previous Post

মেসির বার্সা ছাড়া হবে ‘ইতিহাসের বড় বিশ্বাসঘাতকতা’

Next Post

বিডি ফিন্যান্সের সিইও হলেন মোহাম্মদ কায়সার হামিদ

Next Post
বিজনেস পেশাদার মোহাম্মদ কায়সার হামিদ হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডি ফিন্যান্সের সিইও হলেন মোহাম্মদ কায়সার হামিদ

নেতৃত্বাধীন ব্যক্তিরা হাসপাতালে প্রবেশের সময় মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যের আবজাল ১৪ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT