চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার ‘সেরা ড্রামা’ দীপের ‘ইনভিজিবল স্টোরিজ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য ইনভিজিবল স্টোরিজের ছবি, দীপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শুরুতেই বাংলাদেশের তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ এইচবিও চ্যানেলের সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’ এ অভিনয় করার খবর নিয়ে আলোচনায় আসেন। সিরিজটির টিজার প্রকাশ পেলেও দেশের মানুষের প্রশংসায় ভাসেন দীপ! আবারও সেই সিরিজটির জন্য আলোচনায় তিনি!

সিঙ্গাপুরভিত্তিক দ্য কনেটেন্ট এশিয়া অ্যাওয়ার্ডসে ‘সেরা ড্রামা’র খেতাব পেয়েছে দীপ অভিনীত সিরিজটি।

এমন খবরে সুদীপ বিশ্বাস দীপ বলেন, কনেটেন্ট এশিয়া দীর্ঘদিন ধরে মেধার ভিত্তিতে এশিয়ার কনটেন্টগুলোকে পুরস্কৃত করছে। এবার প্রথমবারের মতো কোভিড-১৯ মহামারিতে এশিয়ার মধ্যে যে ড্রামাগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে ও প্রশংসিত হয়েছে-সেগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। আমার অভিনীত ‘ইনভিজিবল স্টোরিজ’ সেরা ড্রামার পুরস্কার পেয়েছে।

কৃতজ্ঞতা প্রকাশ করে এই তরুণ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমার প্রথম কাজটি সেরা হবে এবং পুরস্কৃত হবে ভাবতে পারিনি। আমি এইচবিও, পরিচালক লার জিয়ানসহ পুরো ‘ইনভিজিবল স্টোরিজ’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‘ইনভিজিবল স্টোরিজ’র পর আরও কয়েকটি আন্তর্জাতিক অঙ্গনে কাজের প্রস্তাব পেয়েছেন দীপ। তবে এখনো কারো সঙ্গে চুক্তিবদ্ধ হননি বলেও জানিয়েছেন তিনি।

দীপ আরও জানান, ‘ছয় পর্বের ‘ইনভিজিবল স্টোরিজ’ নামের সেই সিরিজে তিনি একটি গল্পে অভিনয় করেছেন। গত ফেব্রুয়ারিতে তার গল্পটি প্রথম দেখানো হয়। এরপর থেকেই তা রয়েছে আলোচনায়। আগস্ট থেকে সিরিজটি প্রদর্শিত হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এইচবিও ম্যাক্সে।’

ক্যারিয়ার শুরুতে দীপ যুক্ত ছিলেন মঞ্চ নাটকে। কাজ করেছেন ছোট পর্দা ও বড় পর্দায়। তার অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুটি কিস্তি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া অভিনয় করছেন হৃদি হক পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায়।

Tags: দীপলিড বিনোদন
Previous Post

৩০ বছরের মধ্যে প্রথম অর্থনৈতিক মন্দার কবলে অস্ট্রেলিয়া

Next Post

মেসির বার্সা ছাড়া হবে ‘ইতিহাসের বড় বিশ্বাসঘাতকতা’

Next Post
মেসির নাম ও নম্বর সহ বার্সা ফুটবল জার্সি প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির বার্সা ছাড়া হবে ‘ইতিহাসের বড় বিশ্বাসঘাতকতা’

চ্যানেল আই অনলাইন এর সিনেমা ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযোজক হিসেবেও সফল শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT