চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্গারিটার বাবা মামুনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 পূর্বাহ্ন 27, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

রিও অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। তিনি অনেকদিন ধরে কিডনি জটিলতা, ক্যান্সারসহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি হৃদরোগেও আক্রান্ত হন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাশিয়ার মস্কোতে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে রাজশাহীতে থাকা তার মামা আশরাফুল কবীর বুলু রাজশাহী নিউজ২৪-কে জানিয়েছেন৤ তার বয়স হয়েছিল ৫৫৤

তার মৃত্যূর খবর জানার পর রাজশাহীর দুর্গাপুরের ক্ষিদ্রকাশিপুরে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে৤ পরিবারের সদস্যরা রাজশাহী নিউজ২৪-কে জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে গত তিন বছর ধরে মামুন দুর্গাপুরের বাড়িতে আসতে পারেননি।

গত মঙ্গলবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, মন খারাপ করা একটা খবর। অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটা মামুনের পিতা, মামুন ভাই গুরুতর অসুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন। বিস্তারিত জানার চেষ্টা করবেন না দয়া করে। পশ্চিমা দেশগুলোতে ব্যক্তির অসুস্থতার বিষয়গুলো গোপন রাখার বিধান আছে। তার প্রতি সম্মান জানিয়ে আমরা সেটা থেকে বিরত থাকি এবং আল্লাহতালার কাছে তার জন্য দোয়া করি।’

মামুন গ্রামে পরিচিত ছিলেন শিপার নামে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মামুন।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল্লাহ আল মামুন দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি হন। এরপর শিক্ষাবৃত্তি নিয়ে ১৯৮৩ সালে রাশিয়ায় চলে যান। সেখানে তিনি বিয়ে করেন রুশ কন্যা আন্নাকে। মামুন-আন্না দম্পতির ঘরে ১৯৯৫ সালের ১ নভেম্বর জন্ম নেন কন্যা মার্গারিটা। তাদের ছেলের নাম ফিলিপ আল মামুন।

Tags: মার্গারিটা মামুন
Previous Post

‘বামপন্থীরা সমস্যার কথা বললেও কখনোই সমাধান দিতে পারে না’

Next Post

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজ

Next Post

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজ

ফ্রান্সে বুরকিনি পরার ওপর নিষেধাজ্ঞা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT