চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বামপন্থীরা সমস্যার কথা বললেও কখনোই সমাধান দিতে পারে না’

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
10:57 অপরাহ্ন 26, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

জ্বালানীর সব প্রকল্পেই বামপন্থীরা বিরোধিতা করে সমস্যার কথা বললেও তারা
কখনোই সমাধান দিতে পারে না এবং উন্নয়ন থেকে বাংলাদেশকে পিছিয়ে রাখতে চায়
বলে মনে করেন ‘অ্যানার্জি অ্যান্ড পাওয়ার’ ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ
আমজাদ হোসেন।

বাগেরহাটে সুন্দরবনের কাছে রামপালে ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে যে বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হতে যাচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন অনেক দিন ধরেই চালিয়ে যাচ্ছে বাম সংগঠনগুলো। এর আগেও দিনাজপুরের ফুলবাড়ী বড়পুকুরিয়া কয়লা খনি, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা প্রকল্পের বিরুদ্ধেও আন্দোলন করে তারা।

মোল্লাহ আমজাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, চীনপন্থী বাম দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের বিরোধ স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পরেও কয়েক বছর ছিল। তবে বর্তমান সময়ে বামপন্থীদের সঙ্গে যোগ হয়েছে তথাকথিত কিছু সুশীল সমাজ। এরা দুই দল যোগ হয়ে অর্ধসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কাজ বাদ দিয়ে বামপন্থীরা জনবিচ্ছিন্নতা তৈরি করে টিকে থাকার চেষ্টা করে। যে কোনো বিদ্যুত প্রকল্পেই তাদের অবস্থান উন্নয়নের বিরুদ্ধে। কিন্তু তারা বুঝতে চায় না যে বিদ্যুৎ প্রকল্পগুলো সব সময়ই আন্তর্জাতিক সকল নিয়ম কানুন মেনেই করা হয়।

বামপন্থীদের এমন বিরোধীতা করে কি লাভ হচ্ছে এমন প্রশ্নের জবাবে ‘অ্যানার্জি অ্যান্ড পাওয়ার’ ম্যাগাজিনের এ সম্পাদক বলেন বিরোধিতা করে বামপন্থীরা গণমাধ্যমের প্রচারে থাকতে চায়। প্রচারে থেকে তারা তাদের গুরুত্ব বাড়াতে চায়।

অন্যান্য দেশের বামপন্থী দলগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘জার্মানির বামপন্থী দল গ্রীণ পার্টি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নিউক্লিয়ার নিয়ে বিরোধিতা করলেও নবায়ন যোগ্য জ্বালানী পক্ষে অবস্থান করেছিল।’

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের ফুলবাড়িতে ২০০৬ সালে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা করে বাম সংগঠনগুলো।

 চট্টগ্রামের বাঁশখালীতে চলতি বছরে বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনেও যোগ দেয় তারা।

এরপর সুন্দরবনের কাছে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ‘আত্মঘাতি সিদ্ধান্ত’ দাবি করে বেশ কয়েক বছর ধরেই আন্দোলন করছে বামপন্থী দলগুলো। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমগুলোতে এ আন্দোলন আরো তীব্র হয়।

Tags: রামপাল বিদ্যুৎ কেন্দ্র
Previous Post

সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত

Next Post

মার্গারিটার বাবা মামুনের মৃত্যু

Next Post

মার্গারিটার বাবা মামুনের মৃত্যু

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT