চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 পূর্বাহ্ন 27, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। প্রেম, দ্রোহ, মানবের মুক্তি এবং বিদ্রোহের সুর ও বাণীতে আজীবন সাম্যের কথা বলে গেছেন মানবতাবাদী কবি নজরুল। তার অসাম্প্রদায়িক চেতনার মর্মবাণী আজও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের প্রেরণা।

১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। মাত্র ৯ বছর বয়সে পিতৃহারা হয়ে স্থানীয় মসজিদে আজান দেয়ার কাজে নিয়োজিত হন দুখু মিয়া বলে পরিচিত নজরুল।

১০ বছর বয়সে লেটো গানের দলে যোগ দিয়ে গান রচনার কাজে নিয়োজিত হন। মাধ্যমিক পরীক্ষা না দিয়েই সৈনিক জীবন শুরু করেন। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধে। ১৯২০ সালে নবযুগ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে শুরু করেন সাংবাদিকতা। ‘মুহাজিরীন হত্যার জন্য দায়ি কে?’ -প্রবন্ধ প্রকাশের জন্য বাজেয়াপ্ত হয় পত্রিকার জামানত।

দেশজুড়ে অসহযোগ আন্দোলনের বিপুল উদ্দীপনায় হয়ে ওঠেন সক্রিয় রাজনৈতিক কর্মী। সেই থেকে তার কবিতা গান ও প্রবন্ধে স্পষ্ট হয়ে ওঠে বিদ্রোহী ভাব। কবি, সাহিত্যিক, গল্পকার, সাংবাদিক, সম্পাদক, সংগীতজ্ঞ, দার্শনিক, নাট্যকার সাহিত্যের নানা শাখায় বিচরণ করে নিজের স্বাতন্ত্র প্রতিষ্ঠা করেছেন নজরুল।

ইসলামী সঙ্গীত বা গজল রচনার পাশাপাশি শ্যামাসঙ্গীত ও হিন্দু ভক্তিগীতি রচনায় সিদ্ধহস্ত হয়ে রচনা করেছেন প্রায় ৩ হাজার গান।

সাম্যবাদ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করতে আজীবন লড়েছেন বিদ্রোহি কবি নজরুল। মাত্র ৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন মানবপ্রেমের এ কবি। বাক্শক্তির সঙ্গে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্যও।

১২ ভাদ্র ১৩৮৩ সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায় কবির কলম। স্বাধীনতার পর বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে স্বপরিবারে নজরুলকে নিয়ে আসা হয় বাংলাদেশে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ১৯৭৪ সালে তাকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

মৃত্যুর কিছুদিন আগে সাম্যের কবিকে একুশে পদকে ভূষিত করে বাংলাদেশ।

Tags: কাজী নজরুল ইসলাম
Previous Post

মার্গারিটার বাবা মামুনের মৃত্যু

Next Post

ফ্রান্সে বুরকিনি পরার ওপর নিষেধাজ্ঞা স্থগিত

Next Post

ফ্রান্সে বুরকিনি পরার ওপর নিষেধাজ্ঞা স্থগিত

মেয়ের বাবা হলেন শহীদ কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT