চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 12, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির সরকার। নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ৪০ জন।

নিখোঁজদের মধ্যে স্থানীয় সংবাদ সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি’র একজন সাংবাদিকও ছিলেন। বন্যা পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরির সময় বন্যার স্রোতের তোড়ে নদীর ওপর থাকা একটি সেতু ভেঙে পড়লে তিনি পানিতে ভেসে যান।

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চল দিয়ে ক্রান্তীয় নিম্নচাপ প্রবাহিত হওয়ায় এই দুর্যোগ দেখা দিয়েছে। তীব্র ঝড় ও বৃষ্টিপাতের কারণে দুর্যোগ কবলিত এলাকা থেকে হাজার হাজার অধিবাসীকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

বন্যা কবলিত এলাকাগুলোতে অন্তত ১৬ হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।

ভৌগলিক অবস্থানের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ প্রায় তীব্র ঝড়-বৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। প্রতি বছরই দেশটিতে বন্যায় কয়েকজনের মৃত্যু হয়। তবে এবারের মৃতের সংখ্যাটি বন্যায় ভিয়েতনামে সর্বোচ্চ মৃত্যু বলে রেকর্ড করা হয়েছে।

উত্তরাঞ্চলের ইয়েন বাই এবং হোয়া বিন প্রদেশে ঝড় বেশি তীব্রভাবে আঘাত হেনেছে। ভূমিধসে মাটিচাপা পড়ে একরাতেই হোয়া বিনে মারা গেছে ১৮ জন। এখনো উদ্ধার অভিযান চলছে। ব্যাপক বন্যা ও মারাত্মক ভূমিধসে হতাহত ছাড়াও ঘরবাড়ি এবং স্থাপনা ভেসে যাওয়ার খবরও পাওয়া গেছে সেখান থেকে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধারকাজে কয়েকশ’ সেনাসদস্য নামানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সব বাহিনীকেই মোতায়েন করা হচ্ছে বলে ভিয়েতনামের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার এক কর্মকর্তা জানান।

সোমবার থেকে শুরু হওয়া এবারের ঝড়ের ব্যাপারে আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নিম্নচাপটি আরও বেশি তীব্র হয়ে সামনের দিনগুলোতে অনেক বেশি শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে।

Tags: ভিয়েতনাম
Previous Post

রোহিঙ্গা বিষয়ে সরকারের বর্তমান পদক্ষেপ স্পষ্ট নয়: সুজন

Next Post

প্রধান বিচারপতির দায় নেবে না সংখ্যালঘু সম্প্রদায়: ঐক্য পরিষদ

Next Post
সংবাদ সম্মেলনে বক্তারা প্রধান বিচারপতির দায়িত্ব না নেওয়ার দাবি জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির দায় নেবে না সংখ্যালঘু সম্প্রদায়: ঐক্য পরিষদ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতির শুরুতে সেই নড়বড়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT