চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির দায় নেবে না সংখ্যালঘু সম্প্রদায়: ঐক্য পরিষদ

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
2:57 অপরাহ্ন 12, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
সংবাদ সম্মেলনে বক্তারা প্রধান বিচারপতির দায়িত্ব না নেওয়ার দাবি জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সরকারের টানাপোড়নের ইস্যুকে সামনে রেখে সাম্প্রদায়িক বিভেদ, বৈষম্য ও সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টিতে একটি পক্ষ ব্যাপকভাবে তৎপর বলে অভিযোগ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ‘সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়াশীল মহলবিশেষ’ সক্রিয় উল্লেখ করে তারা বলেছে, প্রধান বিচারপতি সংক্রান্ত কোন দায়ভার কোনভাবেই সংখ্যালঘু সম্প্রদায় বহন করবে না।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত এসব জানান।

তিনি বলেন: প্রধান বিচারপতিকে নিয়ে যা হচ্ছে বা রায় নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। প্রধান বিচারপতির কী হলো সেটা নিয়েও আমাদের কোন বক্তব্য নেই। কিন্তু প্রধান বিচারপতির দায়ভার এ দেশের সংখ্যালঘু সম্প্রদায় কোনভাবেই বহন করতে পারে না।

‘প্রধান বিচারপতি প্রধান বিচারপতিই। তার ধর্মবিশ্বাস থাকতে পারে কিন্তু বিচারপতি হিসেবে তার একমাত্র পরিচয় তিনি প্রধান বিচারপতি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা আদিবাসী নন। কিন্তু যখন তার ধর্মীয় পরিচয় সামনে রেখে প্রশ্ন তোলা হয়, তা সম্প্রদায় হিসেবে আমাদের আহত করে। এ পর্যন্ত অসংখ্য বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হয়েছেন, কখনও এমনভাবে তাদের ধর্মীয় পরিচয় তুলে, সম্প্রদায়কে সামনে রেখে কটাক্ষ হয়েছে বলে আমাদের জানা নেই।’

প্রধান বিচারপতির ধর্মীয় পরিচয়ের কারণে তার সংখ্যালুঘু সম্প্রদায়ের লোকেরা বঞ্চনার শিকার হচ্ছে, এমন আশঙ্কা প্রকাশ করে লিখিত বক্তব্যে তিনি বলেন: পত্র পত্রিকার সংবাদে জানা গেছে, সাম্প্রতিককালে প্রধান বিচারপতির রায়কে পুঁজি করে সরকারের অভ্যন্তরে থাকা প্রতিক্রিয়াশীল মহলবিশেষ তার ধর্মীয় পরিচয়কে সামনে নিয়ে এসে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, উন্নততর পদায়ন ইত্যাদি থেকে বঞ্চিত করার সর্বনাশা প্রক্রিয়া আগের মতই আবারও শুরু হয়েছে।

এর ফলে মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠতায় এগিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দারুণ হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগ, পদোন্নতিতে পূর্বেকার মতোই আবারও বঞ্চনা-বৈষম্যের ধারাটি এগিয়ে আসছে কিনা তা ভেবে সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কিত।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের জনৈক সিনিয়র সচিবের অপতৎপরতার অভিযোগও উঠে এসেছে বলে লিখিত বক্তব্যে উল্লেক করেন রাণা দাশগুপ্ত; যে বক্তব্যে সই করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তিন জন সভাপতি মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত বীর উত্তম, রাঙামাটির সাংসদ ঊষাতন তালুকদার এমপি, হিউবার্ট গোমেজ এবং সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত নিজে।

পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গোমেজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সভাপতি মণ্ডলীর সিনিয়র সদস্য অধ্যাপক ড. নীল চন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী, জয়ন্ত সেন দিপ্ত, মিলন কান্তি দত্ত, সাংবাদিক মনোজ কান্তি রায়, সঞ্জীব দ্রং, সত্য রঞ্জন বাড়ৈ প্রমুখ।

Previous Post

ভিয়েতনামে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি

Next Post

প্রস্তুতির শুরুতে সেই নড়বড়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতির শুরুতে সেই নড়বড়ে বাংলাদেশ

ফেরদৌস আরা

‘ছেলেমেয়েরা থাকতে জন্মদিনটি ভুলে থাকার সুযোগ নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT