ওয়ানডে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। অষ্টম ওভারের প্রথম দুই বলে ইমরুল এবং সৌম্য ফিরে যাওয়ার পর ফিরেছেন আরও দুজন।
ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা তামিম ইকবাল এদিন মাঠে নামেননি। সৌম্যকে নিয়ে ইমরুল চালিয়ে খেলতে থাকেন। ৩১ বল খেলে ছয়টি চার মারার পর ব্যক্তিগত ২৬ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। ঠিক আগের বলে মাত্র তিন রান করে ফেরেন সৌম্য সরকার।
দুই ওপেনার ফিরে যাওয়ার পর লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিমও যারপরনাই ব্যর্থ। লিটন করতে পারেন ৮। মুশফিক ফেরেন ২২ রানের মাথায়। তখন দলীয় রান ছিল ৬৩।
টেস্ট সিরিজের দুই ম্যাচ জেতার পর প্রস্তুতি ম্যাচে গুরুত্ব দিয়ে একাদশ সাজিয়েছে সাউথ আফ্রিকা।
টেস্টে দলের বাইরে থাকা এবি ডি ভিলিয়ার্স সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের হয়ে খেলছেন। আগেই ঘোষণা করা হয় এ ম্যাচে অধিনায়কত্ব করবেন জেপি ডুমিনি। বুধবার ঘোষিত ১২ সদস্যের দলে আরও কয়েকটি পরিচিত নাম। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যাপ পরা প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও বাঁহাতি স্পিনার কেশব মহারাজ আছেন একাদশে। বাকি ক্রিকেটার যারা আছেন তারা সবাই ঘরোয়া ক্রিকেটে প্রতিষ্ঠিত নাম।









