চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয়দের মন কেড়ে নিলেন দীপিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 08, জানুয়ারি 2020
in বিনোদন
A A
দীপিকা একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের মন জয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় মুখোশধারী প্রায় একশ লোকের লাঠি, রড, পাথর ভাঙা বড় হাতুড়ি নিয়ে তিন ঘণ্টার হামলায় ছাত্রছাত্রী ও শিক্ষক মিলিয়ে আহত হয়েছেন অন্তত ২৬ জন। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টায় জেএনইউতে পৌঁছান দীপিকা পাড়ুকোন। সেখানে প্রায় ১৫ মিনিট জনসভায় থাকেন। ছাত্র সংসদের কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা পাড়ুকোন।

দীপিকা ভক্তদের সাথে দেখা করছেন, ভিড় ও আলোচনার মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা পাড়ুকোন জেএনইউর জনসভায় দাঁড়িয়ে থাকার সময় ক্যামেরাবন্দি হন। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জেএনইউ যাওয়ার সিদ্ধান্তে ভক্তরা তার প্রশংসা করে ছবিগুলো শেয়ার করছেন।

জেএনইউতে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানোর পর দীপিকা অভিনীত চলচ্চিত্র বয়কটের ডাক দিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

১০ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দীপিকার ‘ছপাক’। অ্যাসিড–সন্ত্রাসের শিকার ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি ছবিটি। ছবিতে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। মেঘনা গুলজার ছবিটি পরিচালনা করেছেন। দীপিকার বিপরীতে দেখা যাবে বিক্রান্ত মাসেইকে। হিন্দুস্তান টাইমস

Tags: ছপাকজেএনইউদীপিকা পাড়ুকোনলিড বিনোদন
Previous Post

ধর্ষণের শিকার ঢাবি শিক্ষার্থীর মোবাইল ফোন উদ্ধার

Next Post

সাইবার অপরাধ নিয়ে সচেতন হতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post
প্রধানমন্ত্রী সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার অপরাধ নিয়ে সচেতন হতে প্রধানমন্ত্রীর আহ্বান

চঞ্চল চৌধুরী ও তার বোনের ছবি, বাংলা সংবাদ portal Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার বোনটার জন্য সবাই আশীর্বাদ করবেন: চঞ্চল চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT