চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার অপরাধ নিয়ে সচেতন হতে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 08, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার অপরাধের বিষয়ে সচেতন হতে শিক্ষক-অভিভাবকসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজবে কেউ কান দেবেন না। দেশের মানুষকে বলবো একটা কিছু আসলে শুনে সাথে সাথে রিঅ্যাক্ট করার দরকার নেই। সত্য-মিথ্যা যাচাই করতে হবে। না হলে এতে সমাজের ক্ষতি হয় ব্যক্তির ক্ষতি হয়। ইন্টারনেটে কোনো পোস্ট শেয়ারে বিষয়ে সচেতন হবে। যাচাই করতে হবে। সাইবার নিরাপত্তা অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ বিষয়ে শিক্ষক-বাবা মা সবাইকে সচেতন হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা দাবি করতে পারি আজকের বাংলাদেশ সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ। স্কুল থেকে ছেলে-মেয়েদের এ বিষয়ে শিক্ষা দেয়া হচ্ছে। এ বিষয়ে কেউ আর অজানা নয়।’

‘‘ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে একদিকে কর্মসংস্থান হচ্ছে আরেকদিকে মানুষ সেবা পাচ্ছে। ৩ হাজার ৬০০ ইউনিয়নে ব্রডব্যান্ড সংযোগ দেয়া হয়েছে। আরো ২০০টিতে দেয়ার কাজ চলছে। আস্তে আন্তে সবগুলো ইউনিয়নে সংযোগ দেয়া হবে। ১৬ কোটি মানুষের দেশে এখন  ১৬ কোটি ৪১ লাখ ৭০ হাজার সিম ব্যবহার হচ্ছে। একজন একাধিক সিম ব্যবহার করছে। ‘

উন্নয়নের নানা দিক তুলে ধরে তিনি বলেন, ‘আগে কেউ ইন্টারনেট ব্যবহার করতে চাইত না। আমি পরে এ বিষয়ে বাধ্য করি সবাইকে। এখন বিদেশে থেকেও অনলাইনে ফাইলের কাজ করতে আর কোনো সমস্যা হয় না।’

‘তথ্য বাতায়নের মাধ্যমে বহুমুখী সেবা দিয়ে যাচ্ছি আমরা। উন্নয়নের সাথে সাথে নানা ধরনের অপরাধ প্রবণতাও বৃদ্ধি পায় উল্লেখ করে শেখ হাসিনা বলেন: ‘এখন অনেক ধরনের অপরাধ হয়ে থাকে। সে বিষয়ে যেনো দ্রুত পদক্ষেপ নেয়া যায় সে ব্যবস্থাও জরুরী সেবার মাধ্যমে করেছি।’

‘‘আইসিটি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয়েছে। বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে সেখানে। চতুর্থ শিল্প বিপ্লবের যে ঘোষণা এসেছে বিশ্বে আমরা সেদিকে থেকেও নিজেদের প্রস্তুত করে তুলছি।’’

Tags: ডিজিটাল বাংলাদেশপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

ভারতীয়দের মন কেড়ে নিলেন দীপিকা

Next Post

আমার বোনটার জন্য সবাই আশীর্বাদ করবেন: চঞ্চল চৌধুরী

Next Post
চঞ্চল চৌধুরী ও তার বোনের ছবি, বাংলা সংবাদ portal Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার বোনটার জন্য সবাই আশীর্বাদ করবেন: চঞ্চল চৌধুরী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আর যেন এ ঘটনা না ঘটে: উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT