চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শিকার ঢাবি শিক্ষার্থীর মোবাইল ফোন উদ্ধার

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
11:04 পূর্বাহ্ন 08, জানুয়ারি 2020
in - সেমি লিড, অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়েছে।

এর আগে ধর্ষণের ঘটনায় ৪ সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং এদের একজনকে গ্রেপ্তার দেখানোর কথা নিশ্চিত করে র‌্যাব। সে সময় ওই ছাত্রীর মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল।

বুধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, র‌্যাবের অভিযানে রাজধানীর কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ভিকটিমের মোবাইল ও অন্যান্য সামগ্রী  উদ্ধার হয়েছে। দুপুর দেড়টায় কারওয়ান বাজার  মিডিয়া সেন্টারে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’

র‌্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে অভিযুক্ত ধর্ষককে গাজীপুরের পুবাইলের কুটুমবাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম চ্যানেল আই অনলাইনকে বলেন, শিক্ষার্থীর দেওয়া বর্ণনা অনুযায়ী ধর্ষকের চেহারার একটি স্বচ্ছ ধারণা পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন।

এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

ধর্ষণের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি শিক্ষার্থীঢাবি শিক্ষার্থী ধর্ষণ
Previous Post

পিলখানা হত্যা মামলা: ২৯ হাজার পৃষ্ঠার রায় প্রকাশ

Next Post

ভারতীয়দের মন কেড়ে নিলেন দীপিকা

Next Post
দীপিকা একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের মন জয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয়দের মন কেড়ে নিলেন দীপিকা

প্রধানমন্ত্রী সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার অপরাধ নিয়ে সচেতন হতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT