চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধাশ্রমে গান-আড্ডায় শিল্পী পাপি মনার এক দুপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 12, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

সময় তখন দুপুর ২টা। রাজধানীর আগারগাঁও এলাকায় সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ ‘প্রবীণ নিবাস’ নামের একটি বৃদ্ধাশ্রমে সামনে গিটার কাঁধে দাঁড়িয়ে আছেন শিল্পী পাপি মনা। বৃদ্ধাশ্রমের সামনে কী করছেন? জানতে চাইলে এই শিল্পী উত্তরে বললেন, এখানে গান করতে এসেছিলাম। বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদের সাথে সকাল থেকে আড্ডা দিতে এসেছিলাম। তাদেরকে বিনোদিত করতে এসেছিলাম।

বৃদ্ধাশ্রমে বিনোদন? বিষয়টি পরিষ্কার করলেন পাপি মনা। বললেন, বৃদ্ধাশ্রমে যারা থাকেন তাদের বেশির ভাগই এখানে আসেন ইচ্ছের বিরুদ্ধে। পৃথিবীতে হয়তো তাদের অনেকেই আছেন, কিন্তু জীবন সায়ান্হে এসে ভাগ্যের নির্মম পরিহাসে প্রিয়জনকে কাছে পান না। দিন দিন তারা আরো একা হয়ে পড়েন। প্রিয়জন থেকে দূরে থাকা, মানসিক ভাবে ভেঙে পড়া এইসব মানুষকে একটু বিনোদন যোগানোর আয়োজন করেছিলেন শারমিন সুলতানা নামের একজন। তার ডাকেই সাড়া দিয়ে বৃদ্ধাশ্রমে আজকের মতো অসাধারণ একটা দুপুর কাটাতে পারলাম।

কোনো পারিশ্রমিক কি পেয়েছেন? প্রশ্নই আসে না। বিনে পয়সায় এইসব অকৃত্রিম মানুষকে একটা গান শোনানোর সুযোগ পেয়েছি এটাইতো বড় পারিশ্রমিক। পাঁচমিশালি একটি গানে মুগ্ধ হয়েছেন বৃদ্ধাশ্রমের অতিথিরা। অন্তত কিছুক্ষণের জন্য তাদেরকে আনন্দিত হতে দেখেছি এটাই বা কম কিসে! বলছিলেন পাপি মনা।

গান শোনানোর উছিলায় বৃদ্ধাশ্রমে থাকা অনেকের সাথে আাড্ডার বিষয়টিও জীবনের এক অনন্য অভিজ্ঞতা বলে মনে করেন এই শিল্পী। বললেন, এটা সত্য যে বৃদ্ধাশ্রমে বেশির ভাগই মানুষই আসেন নিজেদের ইচ্ছের বিরুদ্ধে, কেউ আসেন অভিমান করে, আবার কেউ বা বাধ্য হয়ে। কিন্তু তাদের প্রত্যেকেই প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। অনেকেতো মনে করেন, এখানেই নাকি তারা স্বাধীন। আমি যখন গান গাইছিলাম তখন বেশ কয়েকজনকে দেখলাম গানের সাথে সুর মেলাতে।

পাপি মনা ছাড়াও বৃদ্ধাশ্রমে সকাল-দুপুরের এই অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি এতে গান পরিবেশন করেন আশরাফুল আলম মাসুম। ব্যতিক্রমি এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন ড. আবুল হাশেম, ড. সুলতান হোসেন, ডা. আমানউল্লাহ এবং অনুষ্ঠানের উদ্যোক্তা শারমিন সুলতানা।

Tags: গানগিটারপাপি মনাবৃদ্ধাশ্রমশিল্পী
Previous Post

আতিক-ঝরার ‘প্রেমেরই ছোঁয়া’

Next Post

আহা, কী আনন্দ আকাশে বাতাসে!

Next Post

আহা, কী আনন্দ আকাশে বাতাসে!

ইসি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে আটকের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT