চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে আটকের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 12, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম নির্বাচন কমিশন থেকে ফেরার পথে তার সঙ্গে থাকা এক নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আটক করা ব্যক্তি মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি ওসমান গণি শাজাহান। তবে শেরেবাংলা নগর থানা পুলিশ বলছে, তারা এমন কোনো ব্যক্তিকে আটক করেনি।

নিজ নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর ধরপাকড়, অপতৎপরতাসহ বেশ কিছু অভিযোগ নিয়ে দুপুরে নির্বাচন কমিশনে যান আব্দুস সালাম। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদের সঙ্গে দেখা করেন তিনি।

দুপুর দেড়টার দিকে ইসি থেকে বেরিয়ে গুলশানে ফেরার পথে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আইডিবি ভবনের সামনে থেকে ওসমান গণিকে আটক করা হয়। এমন ঘটনার পর আব্দুস সালাম আবার ইসি সচিবের কাছে আটকের বিষয়ে অভিযোগ জানান।

আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, বিষয়টি মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছে। এভাবে চলতে থাকলে কীভাবে নির্বাচন হবে? অভিযোগ জানিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন ভবনের কয়েকশ গজের মধ্যে বিএনপি নেতাকে আটকের ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আমি ইসি সচিবকে জানিয়েছি আপনাদের কাছে অভিযোগ দেয়ার কিছুক্ষণ পরই কীভাবে আমার একজন কর্মী আটক হয়? এটা কী আইন-শৃঙ্খলা বাহিনীর অপতৎপরতা আরেকটা জ্বলন্ত প্রমাণ নয়? তার মানে কী, আমরা নির্বাচন কমিশনেও নিরাপদ না? আমরা কোথায় যাবো, আমরা কী নির্বাচন করব না?

আব্দুস সালাম বলেন, নির্বাচন কমিশন যদি অপরাগ হয় তাহলে নির্বাচন না করতে আমাদের বলে দিক, কমিশন কারও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। কমিশন তাহলে আমাদের নেতাকর্মীদের নিষেধ করে দিক।

এমন অভিযোগের বিষয়ে ইসি সচিব আব্দুস সালামকে জানিয়েছেন, ‘সিইসির সঙ্গে আলোচনা করে বিষয়টি দেখবো’।

ঢাকা-১৩ আসনের এই প্রার্থী জানান, আটক ওসমান গণির বিরুদ্ধে কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা নেই। সব মামলায় জামিন থাকার পরও এভাবে আটক করে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে নির্বাচন করা অসাধ্য। ধরপাকড়ের ভয়ে কর্মীদের নিয়ে ঠিকমত মাঠেই নামতে পারছি না। এসব ঘটনার দ্রুত বিচার দাবি করেন বিএনপির এই প্রার্থী।

Tags: একাদশ জাতীয় নির্বাচননির্বাচন কমিশন
Previous Post

আহা, কী আনন্দ আকাশে বাতাসে!

Next Post

গোলাম মাওলা রনির বিরুদ্ধে পটুয়াখালীতে ঝাড়ু মিছিল

Next Post

গোলাম মাওলা রনির বিরুদ্ধে পটুয়াখালীতে ঝাড়ু মিছিল

রিক্সা চালককে পেটানো শিনুকে বহিষ্কার করলো আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT