চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহা, কী আনন্দ আকাশে বাতাসে!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:25 অপরাহ্ন 12, ডিসেম্বর 2018
in সম্পাদকীয়
A A

৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে এর মধ্যেই ভোটের হাওয়া লেগেছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে সারা দেশ এখন উৎসব মুখর। দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া উত্তরবঙ্গের ছিটমহলের বাসিন্দারা এই প্রথম ভোট দিতে যাচ্ছেন।

প্রথম ভোট প্রদানের আনন্দই আলাদা। সারা দেশের মতো ভোটের হাওয়া লেগেছে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে, তাদের আনন্দ আরো বেশি। এই নির্বাচনে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া দেশের সর্ব বৃহৎ ছিটমহল কুড়িগ্রামের দাসিয়ার ছড়াসহ ১১১টি ছিটমহলের ভোটারদের মাঝে বিরাজ করছে খুশির আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে ভোট নিয়ে আলোচনা। ছিটবাসীদের ভাগ্য উন্নয়নে কাজ করবে এমন সরকারই বেছে নেবেন তারা।

দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর ২০১৫ সালের ৩১ আগস্ট মধ্যরাতে বাংলাদেশ-ভারত ছিট বিনিময় হয়। এতে বাংলাদেশের নাগরিকত্ব পায় কুড়িগ্রাম-লালমনিরহাট ও পঞ্চগড় জেলার ১১১টি বিলুপ্ত ছিটমহলের ৩৭ হাজার ২৬৯ জন মানুষ। এসব ছিটমহলে ভোটার প্রায় ২২ হাজার। এর মধ্যে দেশের সর্ববৃৃহৎ বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় ভোটারের সংখ্যা ৩ হাজার ১৭২।

ভোটার হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট প্রয়োগ করে দেশের সরকার নির্বাচন করতে পারবেন বলে গর্ববোধ করছেন তারা। নিজেদের ভাগ্য উন্নয়নের স্বার্থে সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেয়ার কথাও জানিয়েছেন। ছিট বিনিময়ের পর থেকে সরকারি নানামুখী কর্মসূচির আওতায় দেশের উন্নয়নে মূল ধারায় একীভুত হওয়া এসব মানুষের আশা নির্বাচিত নতুন সরকার তাদের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

জাতীয় সংসদ নির্বাচনে সদ্য বিলুপ্ত ছিটমহলের ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় নির্বাচনী কর্মকর্তা। দেশ থেকেও যারা কোন দেশের নাগরিক ছিলেন না তাদের বাংলাদেশে অর্ন্তভুক্ত করে সরকার নাগরিকত্ব দিয়েছে ২০১৫ সালে। এই আনন্দই অন্যরকম। জন্মভূমির ঠিকানা পাওয়া এই মানুষগুলো প্রথম ভোট যেন নির্বিঘ্নে দিতে পারেন আমরা এই কামনা করি।

আমরা মনে করি তাদের প্রথম ভোটের সঙ্গে বাংলাদেশের ভাবর্মূতিও জড়িত। ফলে যে কোনো অবাঞ্ছিত ঘটনা থেকে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে।

Previous Post

বৃদ্ধাশ্রমে গান-আড্ডায় শিল্পী পাপি মনার এক দুপুর

Next Post

ইসি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে আটকের অভিযোগ

Next Post

ইসি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে আটকের অভিযোগ

গোলাম মাওলা রনির বিরুদ্ধে পটুয়াখালীতে ঝাড়ু মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT