চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমার প্রিমিয়াম যৌক্তিক পর্যায়ে নির্ধারণের তাগিদ অর্থমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 01, মার্চ 2021
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে প্রধান অতিথি শৈল হোসেন এমপি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবাইকে বিমার আওতায় আনতে কোম্পানিগুলাকে প্রিমিয়াম যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিমা দিব’- এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

বিমা খাতকে অর্থনীতির আয়না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছরে বিমা খাত অনেক এগিয়েছে। কিন্তু এ খাতে যে পরিমাণ সম্পদ ও সক্ষমতা রয়েছে, সেভাবে এগোতে পারেনি। বিমাপণ্য বাড়াতে হবে। স্বাস্থ্য খাতের পাশাপাশি যেসব খাতে এখনও বিমার কার্যক্রম শুরু হয়নি সেখানে কাজ করতে হবে। আমরা সরকারি সব সম্পদ বিমার আওতায় আনার চেষ্টা করছি।

বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশের সব জীবন ও সম্পদের ইন্স্যুরেন্স হয়, আমাদের দেশে সেটা নেই। বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম অনেক বেশি। প্রিমিয়াম কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে হবে। যাতে আমরা সবাইকে জীবন বিমার আওতায় আনতে পারি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে নৌ-বিমা ভালো অবস্থানে রয়েছে। তবে অগ্নি-বিমা আরও গতিশীল করতে হবে। জীবন বিমাকে অনেক দূর নিয়ে যেতে হবে। বর্তমানে বিমা কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন অনেক ভালো। আরও ভালো চাই। একটি বিমা কোম্পানি চাইলেই লোকসান করতে পারে না। তবে এক্ষেত্রে তদারকি বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেন, দেশে বর্তমানে ১২ লাখ বিমা পরিবার রয়েছে। কিন্ত এ খাতের প্রথম ও প্রধান সমস্যা হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) স্থায়ী জনবল নেই। বর্তমানে যারা কাজ করছেন তাদের স্থায়ী করে জনবল বাড়াতে হবে। এছাড়া তৃতীয়পক্ষ বিমা আইন বাতিল করায় এখন বিমা ছাড়াই গাড়ি রাস্তায় চলছে। গাড়িগুলোকে বিমার আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, গত ১০ বছরে বিমা খাতের প্রিমিয়াম আয় বেড়েছে ১২৬ দশমিক ৬০ শতাংশ। বিমাদাবি পরিশোধের হার বেড়েছে ৫৩ শতাংশ আর গ্রাহক বেড়েছে ৫১ শতাংশ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ৫০ হাজার শিক্ষার্থীকে বিমা সুবিধা দেয়ার লক্ষ্যে চার শিক্ষার্থীর হাতে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’র সনদ তুলে দেয়া হয়। শিক্ষার্থীরা হচ্ছেন- আফিয়া ফাহমিদা প্রভাতি, রাইয়ান মোস্তফা রাহাত, ইশরাত জাহান ইকমা ও কাওছার হাসান ভূঁইয়া। শিক্ষার্থীদের হাতে অর্থমন্ত্রী বিমা সনদ তুলে দেন।

এর আগে বিমা খাতে বিশেষ অবদানের জন্য চার বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়। তারা হলেন- মরহুম নাজমুল হক সিদ্দিক, মরহুম আব্দুল মজিদ, মরহুম এম ময়ীদুল ইসলাম ও লুৎফর রহমান।

Previous Post

‘শিক্ষক নিয়োগ কমিশন’ গঠনের উদ্যোগ প্রশংসার দাবিদার

Next Post

বেনাপোল দিয়েই দেশ ছাড়েন পিকে হালদার

Next Post
পিকে হালদারকে রেড নোটিশের জন্য ইন্টারপোলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনাপোল দিয়েই দেশ ছাড়েন পিকে হালদার

বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক, সবাই মাস্ক পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইলস-স্যানিটারি পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় সিরামিক খাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT