চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষক নিয়োগ কমিশন’ গঠনের উদ্যোগ প্রশংসার দাবিদার

হাসিম আহমেদ by হাসিম আহমেদ
6:54 অপরাহ্ন 01, মার্চ 2021
in মতামত
A A
প্রেজেন্টার বক্তৃতা দিচ্ছেন, পেপার ও পেপার পয়েন্টের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসহ সব ধরণের নিয়োগে অধিকতর স্বচ্ছতার স্বার্থে গঠিত হতে যাচ্ছে ‘শিক্ষক নিয়োগ কমিশন’। পাবলিক সার্ভিস কমিশনের আদলে শিক্ষক নিয়োগ কমিশন গঠনের কাজ শুরু করার স্বস্তির সংবাদটি ইতিমধ্যে বেশ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

এতদ্বসংক্রান্ত সংবাদ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিক্ষার গুনগত মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলার স্বার্থে এই উদ্দ্যোগ আরো আগেই নেয়া উচিত ছিল। এর পরেও বলা যায়, লেইট বেটার দ্যান নেভার…..

পাশাপাশি আরো একটি বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে অনেকেই মনে করেন। সেটি হল, বেসরকারি স্কুল কলেজ পরিচালনা কমিটির বর্তমান বিধিমালায় বিদ্যমান পরিস্থিতি। বিধিমালায় গঠিত পরিচালনা কমিটির ‘ক্ষমতা’র বিষয়টি অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে চরম বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক-কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রবিধান। তাছাড়া, কমিটির সভাপতির প্রতি স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীর সরকারি অংশের বেতন ভাতা উত্তোলন করার নিয়ম। দেখা যায়, প্রচলিত এই নিয়মটি প্রায়ই অনিয়মের শিকার হয়। প্রতিষ্ঠানপ্রধান ও সভাপতির দ্বন্দ্বে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার বিল ফরমে প্রতিস্বাক্ষর না করার কারণে বেতন ভাতা উত্তোলন না করতে পারার ঘটনা মোটেও কম নয়। যেহেতু, অধিকাংশ সভাপতি স্থানীয় এমপির ডিও লেটার ও রাজনৈতিক বিবেচনায় নির্বাচিত/মনোনিত হন, তাই তারা প্রত্যেকেই নিজেকে ‘বিশাল ক্ষমতাধর’ একজন মনে করেন এবং রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যা ইচ্ছে তাই করার অবাধ স্বাধীনতা ভোগ করেন। এ ধরণের ‘পাওয়ারফুল’ সভাপতির চরম স্বেচ্ছাচারিতায় বহু শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যন্ত বিব্রতকর ও নাজুক পরিস্থিতি বিরাজমান।

শুধুমাত্র রাজনৈতিক পরিচিতিই যাদের সভাপতি হওয়ার যোগ্যতার একমাত্র মাপকাঠি, তাদের সাথে একজন হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল আইন বাতলিয়ে পেরে উঠবেন সে আশা করা বাতুলতা! এই বাস্তবতায় প্রতিষ্ঠান প্রধানের সাথে কমিটি প্রধানের চিরায়ত দ্বন্দ্বে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ-পরিস্থিতি অনেক আগেই শিকেয় উঠেছে। এর পরিত্রাণ প্রয়োজন।

এজন্য বিদ্যমান আইনের বাস্তবভিত্তিক সংশোধন প্রয়োজন। শিক্ষক-কর্মচারীর চাকরিচ্যুতি ও বেতনভাতার উপর খবরদারির বিষয়টি অমানবিক বিবেচনায় নিয়ে এই ধারাটি বিদ্যমান নীতিমালা থেকে বাতিল করা ছাড়া বিকল্প নেই। তাছাড়া, স্কুলের আর্থিক ও নিয়োগের বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ারে থাকা উচিত। একটা বিষয় মনে রাখতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো সূত্রে অর্থ প্রাপ্তির সুযোগ বন্ধ হলে ধান্ধাবাজ ধরণের মানুষেরা কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে আসবে না, এটা মোটামুটি নিশ্চিত। রাজনৈতিক নেতাদের বিশেষকরে ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতাদেরও উচিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিছক রাজনৈতিক যোগ্যতায় কাউকে কমিটিতে নেওয়ার চাপাচাপি বা জোরাজোরি না করা।

শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে পড়াচ্ছেন, শিক্ষার্থীরা মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে প্রকৃত অর্থেই মেনে নিলে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। তাই, প্রতিষ্ঠানগুলোয় বিদ্যমান বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির প্রকৃত কারণ খুঁজে বের করে, তার প্রতিকারে প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহণ করা। এবং সেটা শীঘ্রই…..

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Previous Post

কার্টুনিস্ট কিশোরের জামিন আবেদনের আদেশ বুধবার

Next Post

বিমার প্রিমিয়াম যৌক্তিক পর্যায়ে নির্ধারণের তাগিদ অর্থমন্ত্রীর

Next Post
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে প্রধান অতিথি শৈল হোসেন এমপি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমার প্রিমিয়াম যৌক্তিক পর্যায়ে নির্ধারণের তাগিদ অর্থমন্ত্রীর

পিকে হালদারকে রেড নোটিশের জন্য ইন্টারপোলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনাপোল দিয়েই দেশ ছাড়েন পিকে হালদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT