চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইলস-স্যানিটারি পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় সিরামিক খাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 01, মার্চ 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক, সবাই মাস্ক পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় টাইলস ও স্যানিটারি পণ্যের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারসহ আগামী ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা দাবি করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।

সোমবার এনবিআরে প্রাক-বাজেট আলোচনায় বিসিএমইএ’র প্রস্তাবনায় এই দাবি জানায় সংগঠনটি।

বিসিএমইএর পক্ষ থেকে প্রস্তাবনাটি উপস্থাপন করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা।

প্রস্তাবনায় তিনি বলেন, দেশীয় সিরামিক শিল্পখাতের সুরক্ষায় কাঁচামাল আমদানিতে ময়েশ্চার সমন্বয়ে কাঁচামাল ও উপকরণের ওপর থেকে আমদানি শুল্ক কমানো, বিদেশ থেকে তৈরি সিরামিক পণ্য আমদানিতে আন্ডার-ইনভয়েসিং জনিত কারণে শুল্ক ফাঁকি রোধে ন্যুনতম ট্যারিফ মূল্য হালনাগাদ করা জরুরি।

দেশীয় টাইলস ও স্যানিটারি পণ্যের উৎপাদন পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক যথাক্রমে ১৫ ও ১০ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার এবং মূসক ও আয়কর আইনের কতিপয় বিধান সংশোধনের প্রস্তাব করেন তিনি

সিরাজুল ইসলাম মোল্লা বলেন, কাঁচামাল ও প্রযুক্তিতে সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারে অসম বাণিজ্য প্রতিযোগিতা থেকে দেশীয় সিরামিক শিল্পকে রক্ষা ও এর প্রসারের সহায়তায় এবং দেশে সিরামিক শিল্প বিপ্লবের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে অংশীদার হতে প্রস্তাবটি বিবেচনার জন্য অনুরোধ করছি।

সংগঠনটির প্রস্তাবে বলা হয়েছে, প্রায় ৯ হাজার কোটি টাকা বিনিয়োগে দেশি বিদেশি ৬৮টি সিরামিক শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। দেশীয় উৎপাদক পণ্য রপ্তানি করে দেশের জন্য যেমন মূল্যবান বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম, তেমনি ক্রমান্বয়ে তৈরি পণ্যের আমদানি হ্রাস পাওয়ায় বৈদেশিক মুদ্রার অপচয় রোধে হচ্ছে। এ অবস্থায় কাঁচামাল ও প্রযুক্তিতে সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারে অসম বাণিজ্য প্রতিযোগিতা থেকে দেশীয় সিরামিক শিল্পকে প্রসারের সহায়তায় প্রস্তাব বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া এ শিল্পের উৎপাদনকারী কারখানাগুলোকে কর অবকাশ সুবিধার অন্তর্ভুক্তির যোগ্য। আগামী ৫ বছর কর অবকাশ সুবিধা দেয়ার প্রস্তাব করছি। এতে করে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, যার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ কর্মসংস্থান বাড়বে।

সিরামিক টাইলস এখন বিলাসী পণ্য হিসাবে বিবেচিত নয় উল্রেখ করে সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ভবন নির্মাণের অন্যতম উপকরণ হিসাবে ব্যবহার্য এই পণ্যের ব্যবহার স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরিতে সহায়ক হওয়ায় পরিবেশবান্ধব পণ্য হিসাবে সাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই ১৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা যায় দেশীয় টাইলসের মূল্য কমবে, ব্যবহারের মাত্রাও বাড়বে।

এ সময় এনবিআর চেয়ারম্যান আবু মো. রহমাতুল মুনিম বলেন, বাংলাদেশে ১৯৯২ সালে সিরামিক শিল্পের যাত্রা শুরু হয়। দেশীয় চাহিদা পূরণ করে তারা এখন রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে উঠেছে। কোনো শিল্প যদি এগিয়ে যায় সেক্ষেত্রে এনবিআর দেশীয় শিল্প সুরক্ষায় সহায়তার হাত বাড়াবে সব সময়।

Tags: এনবিআরটাইলসসম্পূরক শুল্ক
Previous Post

বেনাপোল দিয়েই দেশ ছাড়েন পিকে হালদার

Next Post

জনপ্রিয়তার মাঝপথে ক্যারিয়ার ছেড়েছেন তারা

Next Post
বিভিন্ন বয়সের মানুষদের ছবি, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয়তার মাঝপথে ক্যারিয়ার ছেড়েছেন তারা

মাগুরায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জাসদের পতাকা মিছিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মাগুরায় জাসদের পতাকা মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT