চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফিরে পেতে ইয়াবা কারবারি ভুট্টো হাইকোর্টের দারস্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 অপরাহ্ন 19, জুন 2019
in - সেমি লিড, আদালত
A A

কক্সবাজার জেলা জজ আদালতের নির্দেশে জব্দ করা দুটি বিলাসবহুল বাড়ি ও প্রায় ছয় কোটি টাকার সম্পদ ছাড়িয়ে নিতে এবার হাইকোর্টের দারস্থ হয়েছেন কক্সবাজারের আলোচিত ইয়াবা কারবারি নুরুল হক ভুট্টো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক তালিকায় থাকা টেকনাফের শীর্ষ ইয়াবা কারবারি নুরুল হক ভুট্টো সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

বাড়ি ফিরে পেতে ভুট্টোর করা আবেদনের ওপর আংশিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ ২৫ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

ভুট্টোর আবেদনে সম্পদ জব্দের বিষয়ে কক্সবাজার আদালতের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। সেই সঙ্গে কক্সবাজার আদালতের আদেশ কেন বাতিল করা হবে না, সে মর্মে রুল চাওয়া হয়েছে।

আদালতে নুরুল হক ভুট্টোর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর রঞ্জন হালদার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ‘অর্থপাচার প্রতিরোধ আইনে করা এক মামলার তদন্তে নুরুল হক ভুট্টো ও তার পরিবারের অবৈধ সম্পদের তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সিআইডির অর্গানাইজড ক্রাইম (ইকোনমিক ক্রাইম স্কোয়াড) এর সহকারি পুলিশ সুপার মো. ইকবাল হোসেন ২০১৭ সালের ২৯ আগস্ট টেকনাফ থানায় নুরুল হক ভুট্টো, তার বাবা, স্ত্রী, ভাইসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় পুলিশের আবেদনে গত ৫ মার্চ কক্সবাজার জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মো. ফিরোজ এক আদেশে ভুট্টোর পরিবারের সম্পদ জব্দ করার নির্দেশ দেন।

এই নির্দেশে পুলিশ মামলায় বর্ণিত সম্পদ জব্দ করে। সেই থেকে এই সম্পদ জব্দ করা অবস্থায় রয়েছে।’

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী আরো বলেন, ‘টেকনাফ থানায় যেদিন মামলা হয়েছিল (২০১৭ সালের ২৯ আগষ্ট) পুলিশ সেদিনই নুরুল হক ভুট্টোকে গ্রেপ্তার করে। পরে তিনি গত বছর ২৮ মার্চ হাইকোর্ট থেকে জামিন নেন। এরপর তিনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দীর্ঘদিন নিম্ন আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দাখিল করছেন। আর এই মামলার আসামি ভুট্টোর ভাই নুর মোহাম্মদ গত ২১ মার্চ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরদিন ক্রসফায়ারে নিহত হন।’

ভুট্টোর বিষয়ে প্রকাশিত একাধিক সংবাদ থেকে জানা যায় ২০০৯ সালে কক্সবাজারে রিক্সা চালাতেন ভুট্টো। পরে তিনি ইয়াবা পাচারের টাকায় বিলাসবহুল বাড়ি করেন।

Tags: ইয়াবা কারবারিহাইকোর্ট
Previous Post

মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ শনাক্তের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

Next Post

দেশের দরিদ্র জনগণও আয়কর জালে, বিদেশিরা আওতামুক্ত কেন: রুমিন

Next Post

দেশের দরিদ্র জনগণও আয়কর জালে, বিদেশিরা আওতামুক্ত কেন: রুমিন

ক্ষমা

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বই নিয়ে রিটকারী এরতেজাকে হাইকোর্টে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT