চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বই নিয়ে রিটকারী এরতেজাকে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 19, জুন 2019
in আদালত
A A
ক্ষমা

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে ইতিহাস বিকৃতির দাবি করা রিট আবেদনকারী কাজী এরতেজা হাসানকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৩০ জুলাই তাকে হাইকোর্টে হাজির হয়ে এ রিট আবেদনে তথ্য গোপনের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এসময় আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

আজকের আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ রিটের রুল শুনানির পর আজ বিষয়টি রায়ের জন্য ছিল। কিন্তু বাংলাদেশর ব্যাংকের আইনজীবী রিট আবেদনকারীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললে আদালত ৩০ জুলাই রিট আবেদনকারীকে সশরীরে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইতে বঙ্গবন্ধুর ছবি না ছাপিয়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খান ও তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের ছবি ছাপানোর বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে এফবিসিসিআই পরিচালক কাজী এরতেজা হাসান এর আগে হাইকোর্টে একটি রিট করেন।

সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ওই বইটিতে ইতিহাস বিকৃতি হয়েছে কিনা তার তদন্তের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেন। এবং তদন্ত করে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং রুল জারি করেন।

পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের গঠিত অনুসন্ধান কমিটি হাইকোর্টের আদেশ অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনে ইতিহাস বিকৃতির দায়ে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইটি প্রকাশনার সাথে সম্পৃক্ত ছয় কর্মকর্তাকে দায়ী করে বলা হয়, ‘বইটি প্রকাশের জন্য গঠিত গবেষণা কমিটি ও সম্পাদনা কমিটির কাজের মধ্যে সমন্বয়ের অভাব ছিল।’

অনুসন্ধান কমিটির দেওয়া এই প্রতিবেদনের উপর শুনানি নিয়ে হাইকোর্ট বইটির সম্পাদক শুভঙ্কর সাহাকে তলব করেন। আদেশ অনুযায়ী শুভঙ্কর সাহা ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইতে বঙ্গবন্ধুর ছবি না ছাপানোর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

সেই সাথে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আদালতকে বলা হয় প্রথম প্রকাশিত বইটি বাতিল করা হয়েছে। আর বিতরণ হওয়া বই ফেরত নেওয়া হয়েছে।

এরপর এ বিষয়ে জারি করা রুল শুনানি শেষে হলে হাইকোর্ট রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ বিষয়টি রায়ে আসে।

কিন্তু বাংলাদেশর ব্যাংকের আইনজীবী রিট আবেদনকারীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললে হাইকোর্ট রিট আবেদনকারীকে ৩০ জুলাই স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

Tags: ইতিহাস বিকৃতিবাংলাদেশ ব্যাংকের ইতিহাসহাইকোর্ট
Previous Post

দেশের দরিদ্র জনগণও আয়কর জালে, বিদেশিরা আওতামুক্ত কেন: রুমিন

Next Post

জয়ের বিশ্বাস ছড়াচ্ছেন অধিনায়ক

Next Post

জয়ের বিশ্বাস ছড়াচ্ছেন অধিনায়ক

স্পেনের দায়িত্ব ছাড়লেন এনরিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT