চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ শনাক্তের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 19, জুন 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ শনাক্ত করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি বলেন, ‘১৯৭১ সালে ৯ মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধে সারাদেশে ত্রিশ লাখ গণশহীদদের শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। ভবিষ্যতে এ লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।’

প্রধানমন্ত্রী আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের এক তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে জাতীয় সংসদকে একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধার তথ্য সংগ্রহের মাধ্যমে ডাটাবেইজ প্রস্তুত করে ওয়েবসাইটে প্রকাশ করেছে।’

তিনি বলেন,‘ বীর মুক্তিযোদ্ধাদের তালিকার বাইরে যদি কোন মুক্তিযোদ্ধা থেকে থাকেন তা চিহ্নিত করে উক্ত তালিকায় অন্তর্ভূক্তির জন্য আমরা সারাদেশে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম গ্রহণ করেছি।’

এই কার্যক্রম সম্পন্ন হলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, উক্ত তালিকার অংশ হিসেবে বর্তমানে মোট ৫ হাজার ৭৯৫ জন বীর শহীদ মুক্তিযোদ্ধার নাম, ঠিকানা সম্বলিত পূর্ণাঙ্গ তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এরমধ্যে গেজেটভুক্ত বেসামরিক শহীদ ২ হাজার ৯২২ জন, গেজেটভুক্ত সশস্ত্র বাহিনীর শহীদ ১ হাজার ৬২৮ জন, গেজেটভুক্ত বিজিবি শহীদ ৮৩২ জন এবং গেজেটভুক্ত পুলিশ শহীদ ৪১৩ জন।

প্রধানমন্ত্রী এ সময় জাতীয় সংসদে দেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা,ইতিহাস বিকৃতি রোধ এবং আগামী প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য তার সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তাও সবিস্তারে তুলে ধরেন।

যার মধ্যে রয়েছে- মুজিব নগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র স্থাপন প্রকল্প, মুক্তিযুদ্ধকালীন সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ ও উন্নয়ন, সোহরাওয়ার্দি উদ্যানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প, ৩৫টি জেলার ৬৫টি স্থানে মুক্তিযুদ্ধেও স্মৃতিস্তম্ভ নির্মাণ,মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ প্রকল্প, মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুণঃনির্মাণ প্রকল্প, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্প মিত্রবাহিনীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, বধ্যভূমিগুলো সংরক্ষণ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং শহিদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন প্রভৃতি।

এছাড়া ইতিহাস বিকৃতি রোধে তার সরকার গৃহীত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উদ্যোগ, সারাদেশে ভ্রাম্যমান যাদুঘরের মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, ঢাকায় মুক্তিযুদ্ধ ভিত্তিক প্যানোরমা নির্মাণ এবং পাকিস্তানী বাহিনীর ভয়াবহতা প্রদর্শনের জন্য ঢাকায় একটি ঘৃণাস্তম্ভ ও টর্চার সেলের রেপ্লিকা নির্মানের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Tags: ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

টেনেটুনে ২৪১ পর্যন্ত গেল সাউথ আফ্রিকা

Next Post

বাড়ি ফিরে পেতে ইয়াবা কারবারি ভুট্টো হাইকোর্টের দারস্থ

Next Post

বাড়ি ফিরে পেতে ইয়াবা কারবারি ভুট্টো হাইকোর্টের দারস্থ

দেশের দরিদ্র জনগণও আয়কর জালে, বিদেশিরা আওতামুক্ত কেন: রুমিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT