চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফল আর্মিওয়ার্ম’ পোকা দমনে খুশি মার্কিন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2019
in বাংলাদেশ
A A

প্রথমবারের মতো যশোর ও খুলনায় সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।  এসময় ক্ষতিকর ‘ফল আর্মিওয়ার্ম’ পোকা দমনে কৃষি মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার ব্যাপক কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বুধবার ইউএসএআইডি’র কৃষি, শ্রম ও খাদ্য সহায়তার কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি পরিদর্শন করে এ সফর শেষ করেন তিনি। এসময় খুলনা আমেরিকান কর্নারে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রদূত মিলারের সঙ্গে ছিলেন ইউএসএআইডি’র ডেপুটি মিশন পরিচালক জেইনা সালাহি।

সাধারণ মানুষের কাছে ইউএসএআইডি’র উন্নয়ন কর্মসূচিগুলোর প্রভাব সম্পর্কে জানাই ছিল এ সফরের মূল উদ্দেশ্য।

এছাড়াও এসব কর্মসূচি কীভাবে কৃষিতে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করছে যশোরে তা দেখেন রাষ্ট্রদূত। সেখানে ‘জনতা ইঞ্জিনিয়ারিং’ ও ‘দি মেটাল প্রাইভেট লিমিটেড’ এর মতো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে ইউএসএআইডি।

রাষ্ট্রদূত মিলার ‘ফল আর্মিওয়ার্ম’ পোকার হুমকির বিষয়ে সচেতনতা বাড়াতে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) বিজ্ঞানীদের সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে সম্প্রতি আসা এ পতঙ্গটি বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি করতে পারে। এ নিয়ে বৈঠকের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘কৃষকদের সচেতন করা এবং পতঙ্গটি দমনের উপায় বের করতে কৃষি মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার ব্যাপক কর্মতৎপরতায় আমি সন্তুষ্ট।

খুলনায় রাষ্ট্রদূত মিলার ইউএসএআইডি’র কর্মসূচি ‘নব যাত্রা’র উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধিদলটি এর পরে একটি চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট পরিদর্শন করেন। এ শিল্পটি সম্পর্কে ধারণা পেতে ও সেখানকার শ্রম পরিস্থিতি জানতে সেখানে যান তারা।

যুক্তরাষ্ট্র সরকার মনে করে, অর্থনৈতিক ও গণতান্ত্রিক ক্ষেত্রে একটি দেশের সাফল্যের জন্য শ্রমমানের উন্নয়ন করা ও কর্মী অধিকার সমুন্নত রাখা দুটিই খুব জরুরি।

ইউএসএআইডির সহায়তাপুষ্ট স্থানীয় ‘ওয়ার্কার্স কমিউনিটি সেন্টার’ পরিদর্শনের মধ্য দিয়ে রাষ্ট্রদূত মিলারের সফর শেষ হয়।

Tags: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
Previous Post

‘হীরালাল সেন পদক’ পেল ইমপ্রেসের ‘কমলা রকেট’

Next Post

তাহসান-টিনার ‘শেষ দিন’

Next Post

তাহসান-টিনার ‘শেষ দিন’

জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ আহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT