চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হীরালাল সেন পদক’ পেল ইমপ্রেসের ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

বুধবার বসন্তের প্রথম সন্ধ্যায় ‘কমলা রকেট’ এর জন্য ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৫’ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাত থেকে ‘হীরালাল সেন পদক’ গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত বছর থেকেই আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’। একাধিক আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে ছবিটি। কিন্ত এই প্রথম দেশীয় কোনো পুরস্কার বাগিয়ে নিলো নূর ইমরান মিঠুর বহুল প্রশংসিত ছবি ‘কমলা রকেট’। উৎসবে এ পুরসস্কারের জন্য প্রতিযোগিতায় ছিলো সনাতন গল্প, দেবী, মাটির প্রজার দেশেসহ মোট ছয়টি ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র’ এর হীরালাল পদক প্রদান অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর, ‘কমলা রকেট’ এর নির্মাতা নূর ইমরান মিঠু, নির্মাতা আবু শাহেদ ইমনসহ চলচ্চিত্রের গুণী ব্যক্তিবর্গ।

এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, স্বল্পপরিসরে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে আশা করছি এই চলচ্চিত্র উৎসবের কলেবর বৃদ্ধি পাবে।

হীরালাল পদক পাওয়ায় মন্ত্রী ইমপ্রেস টেলিফিল্ম ও কমলা রকেটের সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানান।

পুরস্কার প্রাপ্তির পর মঞ্চে দাঁড়িয়ে ফরিদুর রেজা সাগর বলেন, হীরালাল সেনের নামে পদক প্রাপ্তি নিঃসন্দেহে গুরুত্বের। ‘কমলা রকেট’ দেশ বিদেশে প্রশংসা পাচ্ছে, এবার এই পদকটি পেল। আমি এই ছবির নির্মাতাসহ যারা যারা এর সাথে ছিলেন তাদের অভিনন্দন জানাই।

‘কমলা রকেট’ ছবির পরিচালক নূর ইমরান মিঠু বলেন, ‘কমলা রকেট’ এর সকল প্রাপ্তিতে আমি উচ্ছ্বসিত। এরআগেও ছবিটি শ্রীলঙ্কাসহ ভারত ও অন্যান্য দেশে বেশ প্রসংসিত হয়েছে। পুরস্কৃতও হয়েছে। এসবকিছুর কৃতিত্ব ইমপ্রেস টেলিফিল্মের। কারণ আমার মতো নতুন নির্মাতার উপর তারা ভরসা রেখেছেন।

১০ ফেব্রুয়ারি থেকে টিএসসিতে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর নিয়ে ১৮ বারের মতো বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এই উৎসব।

যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে। তারই ধারাবাহিকতায় এই আসরে এবার দেখানো হচ্ছে গেল বছরে মুক্তিপ্রাপ্ত বেশকিছু আলোচিত চলচ্চিত্রসহ কালজয়ী কিছু বাংলা ছবিও।

এরমধ্যে অনম বিশ্বাসের ‘দেবী’, নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, রায়হান রাফীর ‘দহন’, আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দির ‘পাঠশালা’, বিজন ইমতিয়াজের ‘মাটির প্রজার দেশে’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ যেমন আছে তেমনি সদ্য প্রয়াত কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের কালজয়ী চলচ্চিত্র ‘ভাত দে’ এবং সাইদুল আনাম টুটুল পরিচালিত প্রশংসিত ছবি ‘আধিয়ার’ ও আছে।

বাংলা চলচ্চিত্রের চার কৃতি নির্মাতা মৃণাল সেনের ‘আকালের সন্ধান’, সত্যজিত রায়ের ‘চারুলতা’, ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ এবং জহির রায়হানের ‘আনোয়ারা’ও এই উৎসবের তালিকায়।

এছাড়া তালিকায় আছে তানভীর মোকাম্মেলের ‘নদীর নাম মধুমতি’, মাসুম আজিজের ‘সনাতন গল্প’, প্রসূন রহমানের ‘জন্মভূমি’ ও কলকাতার প্রদিপ্ত ভট্টাচার্যর ‘বাকিটা ব্যক্তিগত’ ছবিগুলো।

Tags: আবু শাহেদ ইমনইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটতথ্যমন্ত্রীনূর ইমরানমিঠুলিড বিনোদনহাছান মাহমুদ
Previous Post

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৩

Next Post

‘ফল আর্মিওয়ার্ম’ পোকা দমনে খুশি মার্কিন রাষ্ট্রদূত

Next Post

‘ফল আর্মিওয়ার্ম’ পোকা দমনে খুশি মার্কিন রাষ্ট্রদূত

তাহসান-টিনার ‘শেষ দিন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT