চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ আহত ১০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

উভয় পক্ষের নেতাকর্মীরা প্রায় দশ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরসহ ১০ জন আহতের তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল ও সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও যেকোনো সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রলীগের নেতা- কর্মীরা জানায়, সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল আজ বিকেলে সস্ত্রীক ক্যাম্পাসে ঘুরতে আসেন। এ সময় বর্তমান সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল তার অনুসারীদের নিয়ে রাসেলকে মারধর করে বলে ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে।

পরে রাজীবের অনুসারীদের সঙ্গে চঞ্চলের অনুসারীদের মাঝে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষের খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসে। এ সময় একটি ঢিল প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানের শরীরে এসে লাগলে তাকে সহ আরও চারজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর মনির সিকদার জানান, ‘ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ঘটনার সূত্রপাত যেভাবে:
গত ১৪ ডিসেম্বর ক্যাম্পাসে আধিপত্য বজায় রাখতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলকে মারধর ও গালাগাল করেন সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল।

এ নিয়ে ওইদিন মধ্যরাতে হলের সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে চঞ্চল ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদকের মধ্যে সম্পর্কের দূরত্ব ও প্রকাশ্য শত্রুতা তৈরি হয়।

ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, ‘রাজীব আহমেদ রাসেল গত কমিটির সাধারণ সম্পাদক থাকাকালে চঞ্চল ছিলেন তার একনিষ্ঠ অনুসারী।কিন্তু সাম্প্রতিক সময়ে দু’জনের মধ্যে নানা ইস্যুতে দূরত্ব তৈরি হয়।

সর্বশেষ গত ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাবি ক্যাম্পাসের সামনে দিয়ে ঢাকা ফেরার সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে জড়ো হন। এদিন চঞ্চলকে রেখেই সহ-সভাপতি নিয়ামুল হাসান তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার নেতৃত্বে একটি অংশ আলাদাভাবে কর্মসূচি পালন করে।

এভাবে কর্মসূচি পালন করার পর শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান সাধা  দূরত্বের বিষয়টি প্রকাশ পায়। এরই জেরে শুক্রবার রাতে রাসেল ক্যাম্পাসে এসে চঞ্চলকে গালাগাল ও মারধর করেন।’

Tags: ছাত্রলীগছাত্রলীগ সংঘর্ষজাবি
Previous Post

তাহসান-টিনার ‘শেষ দিন’

Next Post

‘ভাষাকে আরও সহজ করার চেষ্টা করতে হবে’

Next Post

‘ভাষাকে আরও সহজ করার চেষ্টা করতে হবে’

জবিতে ছাত্রলীগের স্থগিত কমিটির নেতারা অবরুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT