চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে পুলিশের মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2017
in অপরাধ
A A
ফরহাদ মজহার

ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আকতারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মিথ্যা তথ্য দেওয়া ও হয়রানির অভিযোগে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৭ ডিসেম্বর ফরহাদ মজহার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে পুলিশ। একই সঙ্গে ফরহাদ মজহার ও ফরিদা আকতারের বিরুদ্ধে মামলা করার অনুমতি চাওয়া হয়। আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে পুলিশকে মামলা করার অনুমতি দেন। বৃহস্পতিবার গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

মামলায় পুলিশ বলেছে, গত ৩ জুলাই ফরহাদ মজহার অপহৃত হয়েছেন বলে অভিযোগ এনে ফরিদা আকতার আদাবর থানায় মামলা করেন। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়ে বলে, ফরিদার অভিযোগ সত্য নয়।

চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দুদিন পর ৯ ডিসেম্বর ফরহাদ মজহার তার হক গার্ডেনের বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি দাবি করেন, অপহরণকারীরা তাকে খুলনা-যশোর সীমান্তের দিক দিয়ে সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

গত ৩ জুলাই সকালে ফরহাদ মজহার ঢাকার আদাবরের নিজ বাসা থেকে বের হলে অপহৃত হন বলে অভিযোগ করেন তার স্ত্রী ফরিদা আক্তার। এরপর তারা আনুষ্ঠানিকভাবে আদাবর থানায় একটি জিডি করেন। এরপর বিষয়টি তদন্তে নামে পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ৪ জুলাই ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে র‌্যাব।

পরবর্তীতে জিডিটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। ফরহাদ মজহার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে ফরহাদ মজহার নিজ জিম্মায় বাসা যাওয়ার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

Tags: ফরহাদ মজহার
Previous Post

থার্টি ফার্স্টকে সামনে রেখে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ তিনজন আটক

Next Post

ভারতের মুম্বাইয়ে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত

Next Post

ভারতের মুম্বাইয়ে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত

সাউথ আফ্রিকায় ‘ভিন্ন স্টাইলে’ বল করবেন অশ্বিন, জাদেজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT