ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্য রাতে লোয়ার প্যারেল এলাকার কমলা মিলস নামে ওই বাণিজ্যিক ভবনে একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত বলে ভারতীয় সংবাদ মাধ্যম এ সংবাদ জানিয়েছে।
টাইমস অব ইন্ডিয়াসহ কয়েকটি সংবাদ মাধ্যমে নিহতের সংখ্যা ১৪ জানালেও এনডিটিভি বলেছে, এই সংখ্যাটি ১৫।
এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১২ জন নারী এবং তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সকালে তা নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।
চারতলা ওই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থা ও গণমাধ্যমের কার্যালয় রয়েছে। ভবনের তৃতীয় তলায় থাকা মোজো লাউঞ্জ নামে রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।









