চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থার্টি ফার্স্টকে সামনে রেখে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ তিনজন আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2017
in অপরাধ
A A

থার্টি ফার্স্ট উদযাপনকে সামনে রেখে রাজধানীর গুলশান ও পুরান ঢাকায় অভিযান চালিয়ে মদ-বিয়ারসহ তিনজনকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে পৃথক দু’টি অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাসেম চ্যানেল আই অনাইনকে জানান, গুলশান-১ এর ১১১ নম্বর সড়ক থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের তাদের কাছ থেকে ২২০ বোতল বিদেশি মদ ও ১৬০ বোতল বিয়ার জব্দ করা হয়।

আটক রফিক ও জহির নামে দুইব্যক্তি মাদক বিক্রেতা জানিয়ে তিনি বলেন, তারা এসব মাদক নিয়ে গাজীপুরে যাচ্ছিল বলে আমাদের জানিয়েছে।

অপরদিকে পুরান ঢাকার আরমানিটোলা ঊষা ক্রীড়া চক্রের সামনে একটি প্রাইভেটকার থেকে ৩৮৩ ক্যান বিয়ারসহ চালক আবু তাহেরকে আটক করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর চ্যানেল আই অনলাইনকে জানান, প্রাইভেটকার থেকে বিয়ারের ১৬টা কেস উদ্ধার করা হয়েছে। বিয়ারগুলো বেলজিয়ামের তৈরি, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা।

Tags: থার্টি ফার্স্ট
Previous Post

ক্যান্সারের নকল ওষুধসহ দুইজন সিআইডির হাতে আটক

Next Post

ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে পুলিশের মামলা

Next Post
ফরহাদ মজহার

ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে পুলিশের মামলা

ভারতের মুম্বাইয়ে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT