চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো দাম্পত্যে নতুন যৌনজীবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 29, অক্টোবর 2017
in লাইফস্টাইল
A A
যৌনজীবন

দাম্পত্য জীবন একটু পুরনো হলেই দেখা যায় একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। বিশেষ করে সম্পর্ক পুরনো হতে শুরু করলে যৌনজীবনের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন অনেক নারী। সাউথাম্পটন ইউনিভার্সিটির গবেষণায়ও এমনটাই বলা হয়েছে। তবে পুরুষের ক্ষেত্রে বিষয়টি এমন নয়। সময়ের সাথে যৌন জীবনের ব্যাপারে তাদের আগ্রহ একেবারেই কমে না।

বিষয়টি নিয়ে গবেষণা কম হয়নি। অনেকেই অনেক পথ বাতলেছেন। কিছু ক্ষেত্রে সেগুলো কার্যকরীও। তারপরও গবেষণা থেমে থাকেনি। যৌনতা যেহেতু জীবনের এক বড় অংশ, মানুষের সুখ-অসুখের অনেকটাই যেহেতু যৌনজীবনের উপর নির্ভর করে, তাই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ– সব জায়গাতেই গবেষণা চলছে। দাম্পত্য জীবনে যৌনতাকে গুরুত্ব দিয়ে নানা পথ এবং পদ্ধতির সুপারিশ করেছেন অনেক গবেষক।

তবে, এসব কিছুর মূলে কাজ করে মস্তিষ্ক এবং মানসিকতা। গবেষকরা তাই তার উপর গুরুত্ব দিতে বলছেন। হৃদয় এবং মস্তিষ্ক দিয়ে যে যৌনজীবন সেটা অনেক বেশি সুখের। সেই সুখ মানুষের দৈনন্দিন জীবনেও প্রবাহিত হয় যা একটি দম্পতিকে আরো বেশি সুখি করে তুলতে পারে।

ব্রিটিশ লেখক ইসাবেল লোসাডা তার বই ‘অ্যাডভেঞ্চার ইন সেক্স, লাভ অ্যান্ড লাফটার’-এ দাম্পত্যকে আরও উপভোগ্য করে তোলার চারটি পরামর্শ দিয়েছেন। জেনে নিন সেগুলো সম্পর্কে:

‘হ্যাঁ’, ‘না’ বলতে শিখুন
অধিকাংশ পুরুষই নারীর মন বুঝতে পারেন না। অনেক নারীও তাদের চাহিদাগুলো সঙ্গীকে বোঝাতে পারেন না। অনেক সময় সঙ্গীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে ইচ্ছে না করলেও, ‘না’ বলার সাহস করেন না অধিকাংশ নারী। ফলে একসময় যৌনকর্মের প্রতিই অনীহা দেখা দেয়। ঠিক একইভাবে আগ্রহী হলে ‘হ্যাঁ’ বলা উচিত। এতে দাম্পত্য আরও মধুর হয়ে উঠবে।

নিজের শরীরকে চিনুন
আপনার শরীরকে আপনিই সবচাইতে ভালো বুঝতে পারবেন। শরীরের স্পর্শকাতর স্থানগুলো সম্পর্কে ধারণা রাখুন। আপনার সঙ্গীকে জানিয়ে দিন যে তার সান্নিধ্য কীভাবে পেতে চাইছেন আপনি।

সন্তুষ্ট হওয়ার ভাণ করবেন না
ইসাবেল এর মতে, অনেক নারীই শারীরিক মিলনে সন্তুষ্ট না হলেও সঙ্গীকে বিষয়টি বুঝতে দেন না। রিলেশনশিপ এক্সপার্টরা এই কৃত্রিমতা পরিহার করার উপদেশ দিয়ে থাকেন। কারণ এটা দাম্পত্য সম্পর্ককে ভালো করার বদলে আরও বিগড়ে দিতে ভূমিকা রাখে। কারণ এতে পুরুষ কখনোই সঙ্গীর আসল প্রতিক্রিয়া জানতে পারবেন না।

চ্যালেঞ্জ গ্রহণ করুন
দাম্পত্য সম্পর্ককে আরও উপভোগ্য করে তুলতে চাইলে খেয়াল রাখুন সেটা যেন একঘেয়ে না হয়ে যায়। একইভাবে সঙ্গীর সামনে নিজেকে উপস্থিত করবেন না। নিত্যনতুন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে প্রতিদিন নিজেদেরকে ভেঙ্গে নতুন করে গড়ুন। এতে পুরনো দাম্পত্যে নতুন যৌনজীবন ফিরে আসবে।

Tags: দাম্পত্য
Previous Post

উচ্চাঙ্গসংগীতের উৎসব বাতিল হলেও শুরু হচ্ছে ফোকফেস্ট

Next Post

পেটে বাচ্চা রেখে সেলাইয়ের ঘটনায় ৩ জনকে হাইকোর্টে তলব

Next Post
হাসপাতালে শিশু ও নারী রোগীর ছবি, চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পেটে বাচ্চা রেখে সেলাইয়ের ঘটনায় ৩ জনকে হাইকোর্টে তলব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নালিশ কাঁটায় বিদ্ধ নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT