চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নালিশ কাঁটায় বিদ্ধ নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 29, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ছাড়ার সময় থেকেই বিতর্কের কাঁটায় জর্জরিত। নতুন ক্লাবে গিয়েও সেই কাঁটামুক্ত হতে পারেননি তিনি। মাঠে সতীর্থের সঙ্গে দ্বন্দ্ব, ড্রেসিংরুমে তাকে নিয়ে অসন্তোষ এবং কোচের সঙ্গেও বনিবনা না হওয়ার খবর প্রকাশ হয়েছে হরদম। নেইমারকে নিয়ে এবার বের হল নালিশের খবরও। কোচ-স্টাফদের বিরুদ্ধে ক্লাব বোর্ডের কাছে যেটি করেছেন ব্রাজিলের বিস্ময় বালক।

আধুনিক ফুটবলে ভিডিও বিশ্লেষণ খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটা ম্যাচের হাফটাইম বা পোস্ট-ম্যাচেও হতে পারে। কিন্তু পিএসজির ড্রেসিংরুমে কোচ উনাই এমেরির অবিরত ভিডিও বিশ্লেষণে বিরক্ত হচ্ছেন নেইমার। আর সেটা নিয়েই ক্লাব বোর্ডে অভিযোগ করেছেন ব্রাজিলিয়ান তারকা। এমনটাই বলছে, স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

আর ফরাসি মিডিয়া বলছে, নিজের পছন্দ-অপছন্দ নিয়ে ক্লাব বোর্ড, এমনকি মালিক পর্যন্ত নেইমারের ঘনঘন যোগাযোগ ভাল চোখে দেখছে না কোচিং স্টাফ ও সতীর্থরা।

ব্রাজিল জাতীয় দলের কোচও ভিডিও বিশ্লেষণের একজন সমর্থক। তবে তিনি তার কাজটা সবসময়ই সংক্ষিপ্ত করেন। তাছাড়া এমেরির ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী বিশ্লেষণের বিরোধী ব্রাজিল কোচ।

২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ড গড়ে পিএসজিতে যান নেইমার। তিনি যখন বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন তখন ব্যাপকভাবে আলোচনা হয় যে, লিওনেল মেসির ছায়া থেকে বের হতে সক্ষম হয়েছেন।

বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার চেষ্টা এখন নেইমারের। আর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ক্লাব হওয়ার ইচ্ছা পিএসজির। সেটা নেইমারের কাঁধে ভর করেই। দুয়ের কারণেই ফরাসি রাজধানীতে নেইমার হয়ে উঠেছেন রাজমর্যাদার। তাই নেইমারের যেকোনো অভিযোগ-অনুযোগ পিএসজি ম্যানেজমেন্টের বধির কানেও প্রবেশে বাধ্য। যদিও নেইমারের এমন সহজ প্রবেশাধিকারই পিএসজির জন্য বড় ক্লাব হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে একদিন, এমনও বলছেন বিশ্লেষকরা।

Tags: নেইমারপিএসজি
Previous Post

পেটে বাচ্চা রেখে সেলাইয়ের ঘটনায় ৩ জনকে হাইকোর্টে তলব

Next Post

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি

Next Post
Bangladeshi students waiting in line for exam results at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি

একটি ফোন ফিরে পাওয়ার গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT