চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চাঙ্গসংগীতের উৎসব বাতিল হলেও শুরু হচ্ছে ফোকফেস্ট

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
1:46 অপরাহ্ন 29, অক্টোবর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন ফোকফেস্ট প্রেস মিট, ২০১৭, ঢাকায় অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে বড় ক্লাসিকাল মিউজিক ফেস্টিভাল উৎসবটি আর্মি স্টেডিয়ামে জায়গা না পাওয়ায় বাতিল ঘোষণার পর কিছুটা আশঙ্কা ছিল ‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট’ নিয়েও। কিন্তু সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে আসছে নভেম্বরের ৯ তারিখে থেকে ১১ তারিখ পর্যন্ত ফোকফেস্ট আয়োজনের ঘোষণা দিলেন সান কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও স্কয়ারটয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

প্রতি বছরের মতো চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত লোক গানের বিশাল উৎসব ‘ঢাকা ইন্টারনেশনাল ফোকফেস্ট-২০১৭’। আর্মি স্টেডিয়ামে আসছে ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত উৎসবে মাতবে ঢাকাসহ গোটা বাংলাদেশের মানুষ। আর এই উৎসবটি একেবারে বিনামূল্যে উপভোগ করতে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন। চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

রবিবার সকাল ১১ টায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজন করা হয় ‘ঢাকা ইন্টারনেশনাল ফোকফেস্ট-২০১৭’-এর একটি সংবাদ সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন ফোক ফেস্টের আয়োজক সান কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ-এর হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাইফ, ঢাকা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুবুর রহমান, ইস্পাহানি গ্রুপের পরিচালক এমাদ ইস্পাহানী, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী।

সংবাদ সম্মেলনে ‘ঢাকা ফোকফেস্ট’ যে সত্যি সত্যি আন্তর্জাতিকভাবে প্রশংসীত ও ছড়িয়ে যাচ্ছে সে বিষয়টি তুলে ধরেন অঞ্জন চৌধুরী। ফোকফেস্ট-এর সামগ্রিকতা নিয়ে অঞ্জন চৌধুরী বলেন, ফোকফেস্ট নিয়ে আন্তর্জাতিকভাবে যে উদ্যোগটা নেয়া হয়েছে এটা কিন্তু অসাধারণ। শুধুমাত্র আমরা যদি দেশের ফোকশিল্পীদের নিয়ে এমন আয়োজনটা শুরু করতাম তাহলে কিন্তু এটার ব্যাপকতা এতোটা ছড়াতো না। কিন্তু যখনই আমরা বিভিন্ন দেশের ফোক শিল্পীদের এই উৎসবের সঙ্গে জড়াতে পেরেছি, সাথে সাথেই কিন্তু আন্তর্জাতিকভাবে এই উৎসবটার ব্যাপকতা ও বিশ্বের মানুষের কাছেও এই আয়োজনটি নিয়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

এমন আন্তর্জাতিক পরিসরে আয়োজন করলেও দেশি শিল্পীরা যদি পাশে না থাকতো তাহলে কখনোই এমন বড় আয়োজন সম্ভব হত না বলেও জানিয়েছেন আয়োজক অঞ্জন চৌধুরী। শুধু তাই না, এই আয়োজনের মধ্য দিয়ে দেশের পিছিয়ে থাকা বা সুযোগ না পাওয়া ফোক শিল্পীরাও লাইম লাইটে উঠে আসছে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে এবারের ফোকফেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন অঞ্জন চৌধুরী। প্রথমেই জানানো হয় এবারের ফোকফেস্টটিও অন্যবারের মতোই বিনামূল্যে উপভোগ করতে পারবেন দেশর দর্শকরা। তবে বরাবরের মতোই ‘dhakainternationalfolkfest.com’ ওয়েবসাইটটি থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে অন্যবারের মতো এবার টিকেট কাটায় কিছুটা পরিবর্তনের কথাও বললেন আয়োজকরা। আগেরবার ফোকফেস্টের তিন দিনে আর্মি স্টেডিয়ামে প্রবেশের জন্য একটি ‘এন্ট্রি পাস’-এর টিকেট গেলেও এবার থেকে একজন দর্শকের ইমেইল-আইডিতে তিনটি ‘এন্ট্রি পাস’ যাবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দিনের আলাদা আলাদা টিকেট থাকবে।

এরপর জানানো হয় এবারের ফোকফেস্টে কারা কারা থাকছেন। গেল দুইবার দেশে ও বিদেশের বেশ কয়েকজন পরিচিত ফোক শিল্পীর দেখা পাওয়া গেলেও এবার তেমনটা দেখা যায়নি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ব্রাজিল, মালী, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জাপান থেকে প্রায় ১৪০ জন লোকসংগীত শিল্পী অংশ গ্রহণ করবেন। উল্লেখযোগ্যদের মধ্যে এবার উৎসব মাতাবেন বাংলাদেশের শাহজাহান মুন্সি, আরিফ দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলী, শাহ আলম সরকার আলেয়া বেগম, বাউলা ও বাউলিয়ানা। ভারত থেকে পাপন, নুরান সিস্টার্স ও বাসুদেব বাউল। মালী’র বিশ্বখ্যাত গ্র‌্যামি বিজয়ী তিনারিওয়েন ব্যান্ড, পাকিস্তান থেকে মিকাল হাসান ব্যান্ড, নেপাল থেকে কুটুম্বা, তিব্বতের ফোক শিল্পী তেনজিন চো’য়েগাল, ইরান থেকে রাস্তাক, ব্রাজিল থেকে মোরিসিও টিযুমবাসহ আরো অনেক শেকড় সন্ধানী ফোক শিল্পীরা।

ফোকফেস্ট-২০১৭-এর টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন। এছাড়া ফেসবুকে ‘ঢাকা ইন্টারনেশনাল ফোকফেস্ট’ পেইজ ও নিজস্ব ইউটিউব চ্যানেলেও এবার লাইভ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তিন দিনব্যাপী এই আয়োজন প্রতিদিন শুরু হবে সন্ধ্যা ৬ টায়, এবং শেষ হবে রাত দেড়’টায়।

ছবি: তানভীর আশিক

Tags: অঞ্জন চৌধুরীউচ্চাঙ্গসংগীতপাপনফোকফেস্ট
Previous Post

খালেদার গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রদল-যুবদল: ওবায়দুল কাদের

Next Post

পুরনো দাম্পত্যে নতুন যৌনজীবন

Next Post
যৌনজীবন

পুরনো দাম্পত্যে নতুন যৌনজীবন

হাসপাতালে শিশু ও নারী রোগীর ছবি, চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পেটে বাচ্চা রেখে সেলাইয়ের ঘটনায় ৩ জনকে হাইকোর্টে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT