চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্য তিন জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 31, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পার্বত্য তিন জেলার পাহাড়ি পর্যটন কেন্দ্রের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ প্রতিরোধে  বৃহস্পতিবার থেকে পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

এছাড়া করোনা সংক্রমণ রোধে বেশ কিছু নির্দেশনা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

আজ বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে কোভিড সংক্রমণে করণীয় নির্ধারণে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দুই সপ্তাহের জন্য অন্তর্বতীকালীন এই সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বলেও আভাস দেওয়া হয়।

একইসঙ্গে এই সভায় প্রতিদিন রাত ৮টায় জেলার সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ, গণপরিবহণে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহণ, হোটেল-মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান ও আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান: করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি জেলার সব পর্যটন কেন্দ্র পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই তথ্য জানিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন: আগামীকাল বৃহস্পতিবার থেকে বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ থাকবে।

Previous Post

জৈব বর্জ্য থেকে হোম কম্পোস্টিং

Next Post

ভোজ্যতেল ও চিনির দাম বাড়ালো টিসিবি

Next Post

ভোজ্যতেল ও চিনির দাম বাড়ালো টিসিবি

শিহাব শাহীনের ছবি ও তার সিনেমার পোস্টার, মধ্যরাতে আসছে সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে আসছে শিহাব শাহীনের দ্বিতীয় সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT