চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে আসছে শিহাব শাহীনের দ্বিতীয় সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 31, মার্চ 2021
in বিনোদন
A A
শিহাব শাহীনের ছবি ও তার সিনেমার পোস্টার, মধ্যরাতে আসছে সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৫ সালের ১০ এপ্রিল। মহাসমারোহে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শিহাব শাহীনের প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। বাংলা রোমান্টিক এই চলচ্চিত্রটি তরুণ প্রজন্মের দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রশংসার পাশাপাশি বাণিজ্যও করে সিনেমাটি।

এর ঠিক ছয় বছর পর নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন নির্মাতা শিহাব শাহীন এবং ঠিক এপ্রিল মাসেই! নির্মাতা বলছেন, ৩১ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম জি-ফাইভে দেখা যাবে তার দ্বিতীয় সিনেমা ‘যদি কিন্তু তবুও…’।

সিনেমা মানেই বিরাট আয়োজন। আর সেটা বড় পর্দার জন্যই নির্মিত। যেখানে হুমড়ি খেয়ে দর্শক সিনেমাটি দেখতে যাবেন। নিজের প্রথম সিনেমাতেও এই বিষয়গুলো উপভোগ করেছেন শিহাব শাহীন। কিন্তু নিজের দ্বিতীয় সিনেমাটিই প্রেক্ষাগৃহে যাচ্ছে না। এতে কি নির্মাতা হিসেবে কোনো আক্ষেপ জমা আছে তার?

এমন প্রশ্নে ‘আগস্ট ১৪’ এর নির্মাতা জানান, ট্রাডিশনালি চিন্তা করলে সিনেমা তো বড় পর্দার জন্যই। কিন্তু এখনকার প্রাযুক্তিক পৃথিবীতে বাস্তবতা ভিন্ন। ওটিটিতে পৃথিবীব্যাপী সিনেমা মুক্তি দেয়া হচ্ছে, এটাই বাস্তবতা। আরো স্পষ্টভাবে বললে, করোনা পরবর্তী সময়ের বাস্তবতা ওটিটি। এটাকে মেনে নিতেই হবে। এখানে আক্ষেপ করলে চলবে না।

তিনি জানান, ওটিটিকে বরং আমরা স্বাগত জানাই। অনেক প্রতিভাবান নির্মাতারা নতুন নতুন ভাবনার গল্প দেখানোর সুযোগ পাবেন এই মাধ্যমে, যা হয়তো নরমালি আমাদের এখানে সম্ভব না। এই বাস্তবতাকে বরং আমরা সুযোগ হিসেবে গ্রহণ করতে চাই।

বাংলাদেশি বিবাহের অনুষ্ঠান, পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ প্রথম সিনেমার মতোই ‘যদি কিন্তু তবুও…’ নিয়েও নির্মাতার প্রত্যাশার পারদ বেশ উপরে। জানালেন, টিজার, ট্রেলার রিলিজের পর ব্যাপক সাড়া পেয়েছেন। হয়তো আরো মানুষের কাছে পৌঁছানোর সুযোগ ছিলো, যদি মাঝখানে দুই-তিন দিনের জন্য বাংলাদেশে ফেসবুক ডাউন না থাকতো। তবে এখনও প্রচুর মানুষের আগ্রহ দেখতে পাচ্ছেন বলেও জানান তিনি।

পুরোপুরি বিনোদন দিতেই কাজটি করেছেন জানিয়ে শিহাব শাহীন বলেন, দর্শক কাজটি দেখে বিনোদন যেমন পাবে, সেইসঙ্গে একটি দারুণ মেসেজও পাবে।

‘যদি কিন্তু তবুও…’ চলচ্চিত্রটিকে বলা হচ্ছে ‘দ্য বিগেস্ট বাংলাদেশি ওয়েডিং অব দ্য ইয়ার’। এমন ট্যাগ লাইন কেন? উত্তরে এই নির্মাতা জানান, গল্পের কারণেই এমন ট্যাগ নিয়েছি। আয়োজনের দিক থেকে আমরা কোনো খামতি রাখিনি। যেন এটা বিগেস্ট বাংলাদেশি ওয়েডিং হিসেবে দর্শকের সামনে তুলে ধরতে পারি। আয়োজনের দিক থেকে, নাটকীয়তার দিক থেকে, গল্পের দিক থেকে, অভিনয়ের দিক থেকে- বিরহ কেন্দ্রিক বড় আয়োজনের ওয়েডিং ফিল্ম এটি।

২০২০ সালের শুরুর দিকে এ ছবির ঘোষণা দিয়েছিল জিফাইভ। গত বছরের মার্চ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েক দফায় শুটিং পিছিয়ে যায়। এরমধ্যে শুটিং সম্পন্ন করে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্মটি।

ছবিতে প্রধান চরিত্রে অপূর্ব-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইমতু রাতিশ, নাজিবা বাশার প্রমুখ।

Tags: অপূর্বআগস্ট ১৪ইমতু রাতিশওটিটিছুয়েঁ দিলে মনজিফাইভডিজিটালতারিক আনাম খাননাজিবা বাশারনুসরাত ফারিয়াযদি...কিন্তু...তবুওলিড বিনোদনশিহাব শাহীনসিনেমা
Previous Post

ভোজ্যতেল ও চিনির দাম বাড়ালো টিসিবি

Next Post

ফাইজারের টিকা ১২-১৫ বছরের শিশুদের জন্য ‘শতভাগ কার্যকর’

Next Post
ফাইজার টিকা নেওয়ার জন্য প্রস্তুত শিশুদের জন্য ভ্যাকসিন স্ন্যাপশট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইজারের টিকা ১২-১৫ বছরের শিশুদের জন্য ‘শতভাগ কার্যকর’

বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের ছবি, সবুজ রঙের ট্রেনের দেহে লাল ও সাদা রেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ এপ্রিল থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT